রবিবার । মার্চ ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে ভারত: মোদি

বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে ভারত: মোদি

Image

বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারত নিজেকে প্রস্তুত করছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, “বিমান চলাচল থেকে পরিবেশবান্ধব জ্বালানি, প্রযুক্তি উদ্ভাবন থেকে বৈশ্বিক সংযোগ —সব ক্ষেত্রেই নেতৃত্বের পথে এগোচ্ছে ভারত। 

২০৪৭ সালের মধ্যে ভারতে চার শতাধিক বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, আকাশপথে যোগাযোগ ও টেকসই প্রযুক্তির মাধ্যমে নিজেকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করছে ভারত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উইংস ইন্ডিয়া ২০২৬ এভিয়েশন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেন। 

তিনি জানান, আকাশপথে ভ্রমণকে দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজ ও সাশ্রয়ী করে তোলাই সরকারের লক্ষ্য।

সম্মেলনে মোদি আরও বলেন, ভারতে বিমানযাত্রা আর কেবল বিশেষ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সবার জন্য উন্মুক্ত হচ্ছে। এই লক্ষ্যেই টিয়ার–২ ও টিয়ার–৩ শহরগুলোতে বিমানবন্দর স্থাপন করে সেগুলোকে সংযুক্ত করা হয়েছে।

তিনি জানান, ২০১৪ সালে ভারতে বিমানবন্দরের সংখ্যা ছিল মাত্র ৭০টি। বর্তমানে তা বেড়ে ১৬০টির বেশি হয়েছে। এর পাশাপাশি দেশে ১০০টিরও বেশি এয়ারড্রোম সক্রিয় করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ভাড়ায় বিমানযাত্রার বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে।

মোদি বলেন, সরকারের হিসাব অনুযায়ী ২০৪৭ সালের মধ্যে ভারতের বিমানবন্দর সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে। আর এটি দেশের জন্য এক বিশাল বিমান যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করবে। এ ছাড়া বিভিন্ন প্রকল্পের পরবর্তী ধাপেও কাজ চলছে, যা আঞ্চলিক ও স্বল্পমূল্যের বিমান সংযোগ আরও শক্তিশালী করবে।

ভারতীয় এই প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ধীরে ধীরে ‘গ্লোবাল সাউথ’-কে বিশ্বের অন্য অংশের সঙ্গে যুক্ত করা একটি প্রধান এভিয়েশন হাবে পরিণত হচ্ছে। পাশাপাশি বিশ্বে পরিবেশ সুরক্ষায় নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে টেকসই এভিয়েশন ফুয়েল উৎপাদনেও নিজেকে প্রস্তুত করছে ভারত।

উন্নত প্রযুক্তির দিকে অগ্রযাত্রার কথা উল্লেখ করে মোদি বলেন, ভারত ইতোমধ্যেই বিমানের যন্ত্রাংশ উৎপাদন ও সরবরাহে বড় ভূমিকা রাখছে। দেশেই সামরিক ও পরিবহন বিমান তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান উৎপাদনেও অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক আকাশপথে ভারতের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী অভ্যন্তরীণ ফিডার নেটওয়ার্ক এবং ভবিষ্যতে দীর্ঘপাল্লার বহর সম্প্রসারণ— এই সবকিছুই ভারতের বড় শক্তি।

মোদি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ভারতে নকশা ও উৎপাদিত ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ ও ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান পুরো এভিয়েশন খাতে নতুন দিক নির্দেশনা দেবে। এই প্রযুক্তি ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হবে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, টেকসই এভিয়েশন ফুয়েল নিয়ে বড় পরিসরে কাজ চলছে এবং আগামী কয়েক বছরের মধ্যেই ভারত পরিবেশবান্ধব বিমান জ্বালানির অন্যতম বড় উৎপাদক ও রফতানিকারক দেশে পরিণত হবে। এর ফলে ভারত গ্লোবাল সাউথ ও বিশ্বের বাকি অংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগের প্রবেশদ্বার হয়ে উঠবে।

এর আগে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে উইংস ইন্ডিয়া ২০২৬ উদ্বোধন করেন। তিনি এটিকে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক এভিয়েশন সম্মেলন হিসেবে বর্ণনা করেন।

তেলেঙ্গানা সরকারের সহযোগিতায় ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হলো, বেসামরিক বিমান উৎপাদনে ভারতের সক্ষমতা এবং এ খাতে ক্রমবর্ধমান চাহিদা তুলে ধরা। সূত্র: এনডিটিভি

Releated Posts

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয়…

মার্চ ১৮, ২০২৬
‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে ভারত: মোদি - crd.news