ভারতে অবস্থিত বাংলাদেশের সব মিশন দেশের নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তা।
তিনি জানান, ভারতীয় ব্যবসায়ী, কর্মী ও সাংবাদিকরা প্রয়োজন হলে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ভিসা পেতে পারবেন। তবে সাধারণ পর্যটক ভিসা এখন সীমিত।
প্রসঙ্গত, বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় শেখ হাসিনার সরকারের পরিবর্তনের পর থেকে ইতিমধ্যেই ভিসা প্রদান সীমিত করে রেখেছিল।
সম্প্রতি দিল্লি, আসাম, কলকাতা, ত্রিপুরা ও মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ-বিরোধী বিক্ষোভ এবং নিরাপত্তা ঝুঁকির কারণে দিল্লি ও শিলংয়ের মিশনগুলো ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেয়। বুধবার থেকে ভারতের অন্যান্য মিশনগুলোও একইভাবে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে পর্যটক ভিসা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুব কম।









