বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • রুশ তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি: ট্রাম্প

রুশ তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি: ট্রাম্প

Image

নয়াদিল্লি রুশ তেল কেনা বন্ধ করবে বলে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেছেন। কয়েক মাস আগে রুশ তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি (মোদি) আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়া থেকে আর তেল কেনা হবে না। যদিও  রাতারাতি এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। কিছুটা সময় লাগবে, তবে প্রক্রিয়াটি শিগগিরই শেষ হবে।

যদিও ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে ভারত তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ, মোদি বরাবরই রাশিয়া থেকে তেল কেনার পক্ষে যুক্তি দেখিয়েছেন। কারণ, মস্কো ভারতের ঐতিহাসিক অংশীদার। এমনকি ইউক্রেনে আগ্রাসনের পরও দু’দেশের সম্পর্ক স্বাভাবিক রয়েছে।

এদিকে, সম্পর্ক মেরামতের ইঙ্গিত দিয়ে শনিবার সদ্য নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন মোদি। তবে, মোদি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঠিক করার ইঙ্গিত দিয়েছেন। শনিবার ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা সার্জিও গোর নয়াদিল্লিতে পৌঁছান। এর কয়েক ঘণ্টার মধ্যেই মোদি তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকের পর গোর জানান, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে এবং তিনি নিজেও এ ব্যাপারে আশাবাদী। ট্রাম্প ও মোদির মধ্যে সাম্প্রতিক টেলিফোন আলাপের কথাও উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত।

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প মোদির র প্রশংসা করে বলেন, জওহরলাল নেহরুর পর দীর্ঘতম সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মোদি একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন’।

ট্রাম্প আরও বলেন, ‘আমি তার (মোদি) রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাই না। বহু বছর ধরে আমি ভারতকে পর্যবেক্ষণ করছি, এটি অসাধারণ একটি দেশ। আগে প্রায় প্রতি বছরই সেখানে নতুন নেতা আসত, কিন্তু আমার বন্ধু অনেকদিন ধরে ক্ষমতায় আছেন।’

গত আগস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ভারতীয় পণ্যের শুল্ক ৫০ শতাংশে উন্নীত করে। সেসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা অভিযোগ করেন, রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেনে যুদ্ধকে উৎসাহ দিচ্ছে।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
রুশ তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি: ট্রাম্প - crd.news