বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • শেষ জমানার ফিতনা থেকে বাঁচুন, যা করবেন

শেষ জমানার ফিতনা থেকে বাঁচুন, যা করবেন

Image

নবীজি (সা.)-এর বিভিন্ন হাদিস থেকে জানা যায়, পৃথিবী যত পরিণতির দিকে এগোবে এবং কেয়ামত যত নিকটবর্তী হবে, নানামুখী ফিতনা ততই বৃদ্ধি পাবে। সেই ফিতনার সয়লাবের ভিতর মানুষের জন্য ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন হবে। সেই ফিতনা হবে বৃষ্টির ফোঁটার মতো সীমাহীন, অন্ধকার রাতের মতো গহিন। এক ফিতনা থেকে বাঁচলে নতুন আরেক ফিতনা মানুষকে পর্যুদস্ত করবে। তাই ইমান সুরক্ষার স্বার্থেই কেয়ামত-পূর্ব সর্বগ্রাসী ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।

শেষ জমানার ফিতনা সম্পর্কে সতর্ক করতে গিয়ে রসুল (সা.) বলেছেন, অন্ধকার রাতের মতো ফিতনার আগমনের আগেই তোমরা সৎকাজের প্রতি অগ্রসর হও। ওই সময় যে ব্যক্তি সকালে মুমিন থাকবে সে সন্ধ্যায় কাফের হয়ে যাবে এবং যে সন্ধ্যায় মুমিন থাকবে সে সকালে কাফের হয়ে যাবে। মানুষ দুনিয়ার সামান্য স্বার্থে তার দীন বিক্রি করে দেবে (মুসলিম)। রসুল (সা.) আরও বলেছেন, তোমাদের পর এমন যুগ আসবে, যখন (দীনের ওপর) সবর করে থাকা জ্বলন্ত অঙ্গার হাতের মুঠোয় ধারণ করে রাখার মতো (যন্ত্রণাদায়ক) হবে। ওই সময় দীনের ওপর আমলকারীর প্রতিদান হবে তোমাদের মতো পঞ্চাশজন আমলকারীর প্রতিদানের সমান (তিরমিজি)।

এই হাদিসের মাধ্যমে কেয়ামত-পূর্ব সময়ের ভয়াবহতা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর এ কারণেই, ভয়াবহ এই সময়ে ইমানের ওপর যারা অবিচল থাকবে তাদের জন্য রসুল (সা.) অভাবনীয় পুরস্কার ঘোষণা করেছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ফিতনাসংকুল সেই ভয়ংকর যুগে আমরা ইতোমধ্যে প্রবেশ করে ফেলেছি। আমাদের পরিবারে, অফিসে, রাস্তায়, এমনকি আমাদের মোবাইল ফোনে, সবখানে ফিতনার হাতছানি। অবিরাম বৃষ্টির মতো পড়তে থাকা এই ফিতনায় আমাদের ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। তারপরও আমরা ততটা সতর্ক হচ্ছি না, যতটা সতর্ক হওয়া দরকার। অথচ সাহাবাগণ রসুলের মুখে ফিতনার হাদিস শোনার পর নিজেদের ইমানের ব্যাপারে অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েছিলেন।

বর্তমানে ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়েছে, অমুসলিম দেশ তো বটেই, মুসলিমপ্রধান দেশেও ইমান নিয়ে চলাটা কঠিন হয়ে গেছে। ইমানের ব্যাপারে যারা সোচ্চার, আল্লাহ ও তাঁর রসুলের পথে চলতে যারা আপোসহীন, তাদের পথেঘাটে সবখানে শুনতে হয়- আজকাল এত বাছবিচার করে চলা যায় না। এই মানুষগুলোকে সেকেলে, অসামাজিক, গোঁড়া, আনস্মার্ট ইত্যাদি নানা নেতিবাচক শব্দে পরিচিত করা হয়। কেউ যদি হারাম উপার্জনের পেশায় যুক্ত হতে না চায়, অনেক মা-বাবা পর্যন্ত তাকে ভর্ৎসনা করে। দাড়ি রাখতে গেলেও পরিবার ও সমাজ থেকে নানা কটুকথা শুনতে হয়। সমাজের এসব নেতিবাচক ও কটুকথায় অনেক মানুষ হাল ছেড়ে দিয়ে স্রোতের তালে গা ভাসিয়ে দেয়। ভাবে, এ যুগে আসলেই সাড়ে চৌদ্দ শ বছর আগে নাজিল হওয়া ইসলাম পুরোপুরি পালন করা সম্ভব না। এসবই সমাজে ছড়িয়ে পড়া নানামুখী ফিতনার নমুনা।

দীন পালনের এই প্রতিবন্ধকতা এবং দীন পালনকারীদের সংখ্যালঘুত্ব দেখে রসুল (সা.)-এর একটি হাদিস মনে পড়ে। তিনি বলেছেন, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, এবং পুনরায় সে অপরিচিত অবস্থায় ফিরে যাবে, যেমনভাবে শুরু হয়েছিল। সুতরাং অপরিচিতদের জন্য সুসংবাদ (মুসলিম)।

মক্কায় ইসলামের যখন যাত্রা শুরু হয়, ইসলাম ছিল অপরিচিত। শুরুতে খুব কমসংখ্যক মানুষ ইসলামের ছায়াতলে এসেছিল। দিনে দিনে ইসলামের জৌলুশ, ঐশ্বর্য বৃদ্ধি পায়। কেয়ামতের আগে ইসলাম আবার তার পূর্বের জায়গায় ফিরে যাবে। অর্থাৎ কেয়ামত-পূর্ব ফিতনার সময়ে মানুষ ইসলাম পালনকে বোঝা মনে করবে। ইসলাম পালনকারীরা সমাজের সবখানে কোণঠাসা হয়ে থাকবে। আর এই সময়ে যারা ইসলামের ওপর অবিচল থাকবে, তাদের জন্য রসুল (সা.) সুসংবাদ দিয়েছেন। ফিতনা কী? ফিতনা এক ধরনের ধোঁয়াশা। মরীচীকা। যা আমাদের ধোঁকার ভিতর ফেলে দেয়। যার বাহ্যিক চেহারা এক রকম, প্রকৃত চেহারা আরেক রকম। এসবই ফিতনা। মহান আল্লাহ কোরআনে বলেছেন, আর জেনে রাখ- তোমাদের সম্পদ ও সন্তানসন্ততি নিঃসন্দেহে ফিতনা (পরীক্ষা) (আনফাল ২৮)। ধনসম্পদ আমাদের জন্য ফিতনা বা পরীক্ষা, এটা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু সন্তান কীভাবে ফিতনা হতে পারে, সে সম্পর্কে আমাদের ধারণা কম। মূলত সন্তানের সুখের জন্য অনেক বাবা-মা হালাল-হারামের তোয়াক্কা করেন না। হারাম উপার্জন থেকে শুরু করে এমন অনেক কাজে জড়িয়ে পড়েন, যা ইমান পরিপন্থি। কখনো এমন হয়- বাবা-মায়ের অবহেলায় সন্তান দীনবিমুখ ভোগবাদী মানুষে পরিণত হয়। তখন এর পরোক্ষ দায় বাবা-মার ঘাড়ে পতিত হয়। এটা এক রকম ফিতনা।  কেয়ামত-পূর্ব ফিতনা থেকে ইমান রক্ষা করতে কোরআন হাদিস অধ্যয়ন ও সতর্কতার কোনো বিকল্প নেই। -জুমার মিম্বর থেকে

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
শেষ জমানার ফিতনা থেকে বাঁচুন, যা করবেন - crd.news