বুধবার । মার্চ ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

সেই এরফানের মৃত্যুদণ্ড কি স্থগিত করল ইরান

Image

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার তরুণ বিক্ষোভকারী এরফান সোলতানির ফাঁসি বুধবার কার্যকর হওয়ার কথা ছিল। তবে শেষপর্যন্ত দেশটির কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হেনগাও’।

এরফান সোলতানির আত্মীয় সোমায়েহ জানান, তারা জানতে পেরেছেন যে দণ্ড কার্যকর করা হয়নি। তবে এটি এখনো পুরোপুরি বাতিল হয়নি এবং তারা আরও তথ্যের অপেক্ষায় রয়েছেন।

এরফান সোলতানি পেশায় একজন দোকানব্যবসায়ী। তিনি ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাজ এলাকায় বসবাস করতেন।

মানবাধিকার সংস্থা হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস’র তথ্যমতে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজ বাড়ি থেকে এরফান সোলতানিকে গ্রেফতার করা হয়। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার বিচার সম্পন্ন করে দোষী সাব্যস্ত করা হয় এবং ফাঁসির সাজা ঘোষণা করা হয়।

রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কারাজ থেকে এরফানকে গ্রেফতার করা হয়েছিল। সেসময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হলেও এর আগে শহরটিতে বিক্ষোভ চরমে পৌঁছায়। গত সপ্তাহে দেশজুড়ে হাজারো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়, এরফান তাদেরই একজন।

এরফানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ আবারও ভিন্নমত দমনের উদ্দেশ্যে দ্রুত বিচার ও নির্বিচারে ফাঁসি কার্যকর করতে পারে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানায়, সংশ্লিষ্ট সূত্রের বরাতে ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা এরফানের পরিবারকে ফাঁসির সাজার বিষয়টি অবহিত করেন। চলমান বিক্ষোভ ও ইন্টারনেট বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

Releated Posts

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বাজারে মোটা চালের মূল্য বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী…

মার্চ ৩, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থাজনিত আকাশপথের অস্থিতিশীলতা ও সীমাবদ্ধতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS344 (বোয়িং 737) দুবাইয়ে প্রায় ৪৮ ঘণ্টারও বেশি…

মার্চ ৩, ২০২৬
ইউরোপে গ্যাসের দাম ছাড়াল ৭০০ ডলার

ইউরোপে গ্যাসের দাম ছাড়াল ৭০০ ডলার

ইরানের হরমুজ প্রণালী বন্ধ ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার করার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। বিশ্বের জ্বালানি…

মার্চ ৩, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের…

মার্চ ৩, ২০২৬
হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী…

মার্চ ৩, ২০২৬
অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ…

মার্চ ৩, ২০২৬
সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি বাহিনীটির দেশপ্রেম…

মার্চ ৩, ২০২৬
২ কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

২ কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.)…

মার্চ ৩, ২০২৬
স্টারমার সাহায্য করছেন না, সম্পর্ক আগের মতো নেই : ট্রাম্প

স্টারমার সাহায্য করছেন না, সম্পর্ক আগের মতো নেই : ট্রাম্প

ইরানে মার্কিন হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম দ্য সানের সঙ্গে…

মার্চ ৩, ২০২৬
সেই এরফানের মৃত্যুদণ্ড কি স্থগিত করল ইরান - crd.news