বুধবার । মার্চ ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • স্কটল্যান্ড হতে পারে বিকল্প দল, যদি বাংলাদেশ ভারতে না যায়

স্কটল্যান্ড হতে পারে বিকল্প দল, যদি বাংলাদেশ ভারতে না যায়

Image

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারি, এমনটাই জানাচ্ছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ঢাকায় এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বিতীয় দফার আলোচনায় এই সময়সীমার কথা জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

বিসিবি বিশ্বকাপে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে, তবে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি মূল সূচি পরিবর্তনে রাজি হয়নি। বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে অবস্থান করছে।

এই গ্রুপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কলকাতার এডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা। একই ভেন্যুতে ফেব্রুয়ারি ৯ ও ১৪ তারিখে ইতালি ও ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ হওয়ার কথা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা।

আইসিসি জানিয়েছে, বাংলাদেশের জন্য কোনো নির্দিষ্ট হুমকির তথ্য তাদের কাছে নেই। স্বাধীন নিরাপত্তা সংস্থার রিপোর্টে ভারতের সামগ্রিক ঝুঁকি ‘মাঝারি থেকে উচ্চ’ বলা হলেও কোনো দলের বিরুদ্ধে আলাদা হুমকির কথা উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত সফরে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও এখনও বিসিবি বা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে গ্রুপ অদলবদলের প্রস্তাবের বিষয়ে আয়ারল্যান্ড মূল সময়সূচি থেকে সরে যাবে না বলে নিশ্চিত করেছে। ভারতের সিনিয়র ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের বিশ্লেষণে বলা হয়েছে, শেষ মুহূর্তে গ্রুপ পরিবর্তন করলে ভ্রমণ ও অর্থ বিনিয়োগ করা সমর্থকদের জন্য অন্যায় হবে।

সূত্র: বিবিসি বাংলা

Releated Posts

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বাজারে মোটা চালের মূল্য বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী…

মার্চ ৩, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থাজনিত আকাশপথের অস্থিতিশীলতা ও সীমাবদ্ধতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS344 (বোয়িং 737) দুবাইয়ে প্রায় ৪৮ ঘণ্টারও বেশি…

মার্চ ৩, ২০২৬
ইউরোপে গ্যাসের দাম ছাড়াল ৭০০ ডলার

ইউরোপে গ্যাসের দাম ছাড়াল ৭০০ ডলার

ইরানের হরমুজ প্রণালী বন্ধ ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার করার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। বিশ্বের জ্বালানি…

মার্চ ৩, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের…

মার্চ ৩, ২০২৬
হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী…

মার্চ ৩, ২০২৬
অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ…

মার্চ ৩, ২০২৬
সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি বাহিনীটির দেশপ্রেম…

মার্চ ৩, ২০২৬
২ কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

২ কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.)…

মার্চ ৩, ২০২৬
স্টারমার সাহায্য করছেন না, সম্পর্ক আগের মতো নেই : ট্রাম্প

স্টারমার সাহায্য করছেন না, সম্পর্ক আগের মতো নেই : ট্রাম্প

ইরানে মার্কিন হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম দ্য সানের সঙ্গে…

মার্চ ৩, ২০২৬
স্কটল্যান্ড হতে পারে বিকল্প দল, যদি বাংলাদেশ ভারতে না যায় - crd.news