রবিবার । মার্চ ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে খরচ হবে টাকা

হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে খরচ হবে টাকা

Image

সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মেটা। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক এই তিন জনপ্রিয় প্ল্যাটফর্মের জন্য আলাদা করে একটি নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে সংস্থা।

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, এই সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিভায়েড’ পরিষেবার সঙ্গে সম্পর্কিত নয় এবং এতে এমন কিছু বিশেষ সুবিধা থাকবে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে না।

এতদিন পর্যন্ত এই তিনটি অ্যাপই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যেত। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং উন্নত ফিচারের বাড়তে থাকা চাহিদার কারণে মেটা এবার আয়ের বিকল্প পথ খুঁজছে। প্রযুক্তি বিষয়ক একাধিক প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, প্রিমিয়াম প্ল্যানে সংস্থার উন্নত এআই টুল সংযুক্ত করা হতে পারে।

হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রিমিয়ামে কী থাকতে পারে?

মেটার উন্নত ‘মানুস এআই এজেন্ট’ এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরির সুবিধা এবং স্বয়ংক্রিয় বিভিন্ন কাজ আরও সহজ হয়ে উঠবে। পাশাপাশি ইনস্টাগ্রামে এআই-নির্ভর কিছু নতুন টুল যুক্ত হতে পারে, যেমন ‘ভাইবস’ যার সাহায্যে ছোট ও সৃজনশীল এআই ভিডিও তৈরি করা সম্ভব হবে।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের কিছু চাহিদাও এই প্ল্যানে জায়গা পেতে পারে। উদাহরণ হিসেবে, কে আপনাকে ফলো করছে না, তা দেখার সুবিধা, অন্য ব্যক্তি না বুঝতেই স্টোরি দেখার অপশন। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন এবং এআই-চালিত সুবিধা চালু হতে পারে। যদিও এই বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা আসেনি।

ব্যবহারকারীদের কী হবে?

মেটা জানিয়েছে, এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া পুরোপুরি ব্যবহারকারীর ইচ্ছার ওপর নির্ভর করবে। যারা টাকা খরচ করতে চান না, তারা আগের মতোই বিনামূল্যে এই অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। মূলত যারা অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই ফিচার চান, তাদের কথা মাথায় রেখেই এই প্ল্যান।

তবে গোপনীয়তা নিয়ে কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালু হওয়ার পর অনেক ব্যবহারকারীরই উদ্বেগ তাদের ডাটা কি ভবিষ্যতে এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে? মেটার দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

সাবস্ক্রিপশনে আগ্রহ কতটা?

ব্যবহারকারীরা আদৌ এই প্ল্যানের জন্য অর্থ খরচ করতে রাজি হবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে একথা স্পষ্ট, মেটার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ার ব্যবসায়িক মডেলে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে।

সূত্র: সিওলো

Releated Posts

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয়…

মার্চ ১৮, ২০২৬
‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে খরচ হবে টাকা - crd.news