বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ৬ নভেম্বর উৎসব ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’ শুরু, গুলশান শাহাবুদ্দিন পার্কে

৬ নভেম্বর উৎসব ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’ শুরু, গুলশান শাহাবুদ্দিন পার্কে

Image

রাজধানী ঢাকায় আবারও বসতে যাচ্ছে নীরোগতার উৎসব ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’। আগামী ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর তিন দিনের এই উৎসব অনুষ্ঠিত হবে গুলশান দুইয়ের, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। এনিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত এখানে মানুষ একত্র হবে শরীর, মন ও আত্মার ভারসাম্য ফিরিয়ে আনতে।  

‘হিলিং ইজ বেটার, টুগেদার’— এই অনুপ্রেরণামূলক ভাবনা থেকেই ‘ফ্লো ফেস্টে’র জন্ম। করোনা-ভাইরাস মহামারীর পরবর্তী সময়ে যখন সমাজ নতুন করে সংযোগ ও আশার সন্ধান করছে, তখন এই উৎসবের লক্ষ্য হচ্ছে একসঙ্গে সুস্থতার পথে এগিয়ে যাওয়া।

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসব সাজানো হয়েছে পাঁচটি বিশেষ ভাগে—

ফিটনেস প্যাভিলিয়ন পাওয়ার্ড বাই তুরাগ অ্যাকটিভ। মেডিটেইশন গার্ডেন পাওয়ার্ড বাই সাতরি। আর্ট ও সোল জোন, দ্য প্লে-গ্রাউন্ড এবং অ্যাম্ফিথিয়েটার। প্রতিটি বিভাগেই থাকবে অনন্য অভিজ্ঞতা ও অংশগ্রহণমূলক কার্যক্রম।

তিন দিনের এই উৎসবে থাকছে যোগব্যায়াম ও ‘ব্রেথওয়ার্ক’ সেশন, সাউন্ড হিলিং ও মেডিটেইশন ক্লাস, যুব শিল্প কর্মশালা, প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্ন বিষয়ক আলোচনা, বই প্রকাশনা ও ফ্যাশন মুহূর্ত, মার্শাল আর্টস ট্রেনিং, এবং সন্ধ্যায় সংগীতানুষ্ঠান।

এছাড়া থাকছে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, নারীনেতৃত্ব, মানসিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্যানেল আলোচনা, এবং ‘আপনার নিরাময় লাভের গল্পটি বলুন’- যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের সুস্থতার গল্প বলবেন। 

ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর বলেন, “আমরা চাই ফ্লো ফেস্ট হয়ে উঠুক এমন একটি আশ্রয় যেখানে মানুষ সৃজনশীলতা, সহানুভূতি ও সচেতনতার মাধ্যমে নিজেদের এবং সমাজকে নিরাময় করবে। যখন সৃজনশীলতা ও করুণা এক হয়, তখনই সুস্থতা সংক্রামক হয়ে ওঠে।”

উৎসবটি শিক্ষার্থী, পরিবার ও পেশাজীবীদের জন্য সমানভাবে উন্মুক্ত। এখানে অংশ নিয়ে শেখা যাবে- কীভাবে দৈনন্দিন জীবনে ভারসাম্য, ইতিবাচকতা ও আত্মশক্তি ফিরিয়ে আনা যায় — ঘরে, কর্মস্থলে এবং সমাজে।

সবার জন্য উন্মুক্ত এই উৎসবে অংশ নিতে বিনামূল্যে রেজিস্ট্রেইশন করা যাবে এই লিংক থেকে eventure.services/e/The-Flow-Fest-Dhaka-2025-685a6492b5679d50defb0a6f 

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
৬ নভেম্বর উৎসব ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’ শুরু, গুলশান শাহাবুদ্দিন পার্কে - crd.news