রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • তথ্য - প্রযুক্তি
  • ভেনেজুয়েলার ওপর হামলার শঙ্কায় বিভ্রান্তি ছড়াচ্ছে এআই-নির্মিত কনটেন্ট

ভেনেজুয়েলার ওপর হামলার শঙ্কায় বিভ্রান্তি ছড়াচ্ছে এআই-নির্মিত কনটেন্ট

Image

ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘বড় পরিসরের হামলা’ চালানোর ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও। এসব কনটেন্টে দেখা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী একটি বিমান থেকে নামাচ্ছে, কারাকাসের রাস্তায় উল্লসিত জনতা নেমে এসেছে বা শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চলছে—যার সবই সম্পূর্ণ ভুয়া।

একই সময়ে ছড়িয়ে পড়েছে বাস্তব ভিডিও ও ছবি, যেখানে যুক্তরাষ্ট্রের বিমান কারাকাসের আকাশে উড়ছে এবং রাতের অন্ধকারে বিস্ফোরণের আলোর ঝলক দেখা যাচ্ছে। যাচাইকৃত তথ্যের অভাবে সাধারণ মানুষ বাস্তব ও ভুয়া কনটেন্ট আলাদা করতে পারছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ছবি পোস্ট করেন, যেখানে চোখ বাঁধা ও হাতকড়া পরা মাদুরোকে যুদ্ধজাহাজে তোলা হচ্ছে। কিন্তু সেই সময় সামাজিক মাধ্যমে মাদুরোর ভুয়া ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়।

ফ্যাক্টচেকিং সংস্থা নিউজগার্ড জানিয়েছে, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে এসব এআই-নির্মিত ছবি ও ভিডিও মিলিয়নের বেশি বার দেখা ও শেয়ার করা হয়েছে।

ভুয়া কনটেন্ট শনাক্ত করতে রিভার্স ইমেজ সার্চ বা এআই শনাক্তকারী টুল থাকলেও সবসময় নির্ভরযোগ্য নয় বলে জানান সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক। তিনি বলেন, ‘কারাকাসের ভুয়া ছবি বাস্তব ঘটনার সঙ্গে এতটাই মিল রাখছে যে সত্য-মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়ছে।’

সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তারা সামরিক অভিযানের সঙ্গে যুক্ত পাঁচটি ভুয়া বা প্রেক্ষাপট-বহির্ভূত ছবি এবং দুটি ভিডিও শনাক্ত করেছে। এর মধ্যে একটি এআই-নির্মিত ছবিতে দেখা যায়, কালো হুড পরানো মাদুরোর পাশে দাঁড়িয়ে আছেন একজন সেনাসদস্য। আরেকটি ভিডিওতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হেলিকপ্টারকে একটি ভেনেজুয়েলান সামরিক ঘাঁটিতে নামতে দেখা যায়, যা আসলে গত জুনে নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে ধারণ করা হয়েছিল।

নিউজগার্ডের তথ্য অনুযায়ী, শনাক্ত করা সাতটি ভুয়া ছবি ও ভিডিও শুধু এক্স প্ল্যাটফর্মেই ১ কোটি ৪০ লাখের বেশি ভিউ পেয়েছে। এছাড়া অতীতের ভিডিও ও ছবি নতুন করে প্রচার করা হচ্ছে সাম্প্রতিক হামলার অংশ হিসেবে।

এক্স প্ল্যাটফর্মের কমিউনিটি নোটস এবং এআই চ্যাটবটের যাচাই অনুসারে, অনলাইনে ছড়ানো কিছু ভিডিও ও ছবি পুরোনো বা ভিন্ন প্রেক্ষাপটের। উদাহরণস্বরূপ, একটি ভিডিও ২০২৪ সালের কারাকাসের এক বিক্ষোভের দৃশ্য, যা সম্প্রতি মাদুরোর পতনের উদযাপনের অংশ হিসেবে ভুলভাবে প্রচার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এআই-নির্মিত ভুয়া কনটেন্টের দ্রুত ছড়িয়ে পড়া তথ্যযুদ্ধে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬