অদ্য ২৭ ডিসেম্বর, ২০২৫, শনিবার, আন নাদওয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল জেলার লোহাগড়া থানার ধলইতলা গ্রামের প্রায় ৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আন নাদওয়া ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন কাজী আনিসুজ্জামান আরজু। আরো উপস্থিত ছিলেন সৈয়দ এ কে এম আলী আহসান, বশির আহমেদ, রিপন আলম, কামাল হোসেন, সৈয়দ শাহীন, রাসেল আহমেদ অরেঞ্জ প্রমূখ।
উল্লেখ্য আন্ নাদওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শীত বস্ত্র বিতরণ, খাদ্যদ্রব্য বিতরণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা সহ অসহায় মানুষের জন্য সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।









