রবিবার । মার্চ ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • বিশ্বমঞ্চে বাংলাদেশের উচ্চশিক্ষার নেতৃত্ব:আইএইউপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে ড. সবুর খান

বিশ্বমঞ্চে বাংলাদেশের উচ্চশিক্ষার নেতৃত্ব:আইএইউপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে ড. সবুর খান

Image

মালয়েশিয়ার পুত্রজায়াতে অনুষ্ঠিত আইএইউপি(ওঅটচ) এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৬-এ কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান । আজ ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে পুত্রজায়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের যৌথ আয়োজন করেছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস(ওঅটচ)।
“বিশ্বব্যাপী সংযোগ, সম্মিলিত প্রবৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের উপাচার্য, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।
প্রধান বক্তা হিসেবে ড. মো. সবুর খান “উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয় মডেল: একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে টেকসই আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করছেন।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে বক্তব্যে ড মোঃ সবুর খান বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত পাঠদান নির্ভর কাঠামোর বাইরে এসে উদ্যোক্তা বান্ধব, উদ্ভাবন ভিত্তিক এবং সমাজমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের আহŸান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা কেবল চাকরিপ্রার্থী নয়, বরং ভবিষ্যতের উদ্যোক্তা ও চাকরিদাতা হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।
ড.মোঃ সবুর খান তার বক্তব্যে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়, শিল্পখাত, সরকার এবং কমিউনিটির সমন্বয়ে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এই ধরনের সমন্বিত উদ্যোগই উচ্চশিক্ষাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তিতে পরিণত করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জোসেফ লি ড. মো. সবুর খানের বক্তব্যের প্রশংসা করে বলেন, আজকের জ্ঞানভিত্তিক অর্থনীতিতে বিশ্ববিদ্যালয়ের ভ‚মিকা নিয়ে তার উপস্থাপিত দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত দূরদর্শী ও বাস্তবভিত্তিক, যা সম্মেলনের মূল প্রতিপাদ্যের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ।

সম্মেলনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা এই বক্তব্যকে সময়োপযোগী ও প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করছেন এবং বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় তার উপস্থাপিত দিকনির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করছেন।

ক্যাপশনঃ মালয়েশিয়ার পুত্রজায়াতে অনুষ্ঠিত আইএইউপি(ওঅটচ) এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৬-এ “উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয় মডেল: একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে টেকসই আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করছেন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ।

Releated Posts

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয়…

মার্চ ১৮, ২০২৬
‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
বিশ্বমঞ্চে বাংলাদেশের উচ্চশিক্ষার নেতৃত্ব:আইএইউপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে ড. সবুর খান - crd.news