বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নোট অব ডিসেন্ট ও জামায়াতের নির্বাচন প্রস্তুতি নিয়ে বিএনপির বক্তব্য রুমিন ফারহারানা

নোট অব ডিসেন্ট ও জামায়াতের নির্বাচন প্রস্তুতি নিয়ে বিএনপির বক্তব্য রুমিন ফারহারানা

Image

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, আমাদের তিনটি জায়গায় ঘোরতর আপত্তি আছে। প্রথমত হচ্ছে, যেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেদিন আমাদের পুরো ডকুমেন্টটি দেওয়া হয়নি। পরবর্তীতে ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং একমত হয়েছে, সেগুলোর প্রতিফলন মূল সনদে দেখা যাচ্ছে না। তার দুটি স্পেসিফিক উদাহরণ আমাদের দলের মহাসচিব ক্লারিফাই করেছেন।

আরেকটি হচ্ছে ৪(ক) সংবিধানের যেখানে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি অফিস-আদালতে না রাখবার প্রস্তাব দেওয়া হয়েছিল ঐকমত্য কমিশনে, সেই প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আরেকটি হচ্ছে, সংবিধানের ১৫০ অনুচ্ছেদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে না রাখবার জন্য। এখানে দলগুলোর ঐকমত হয়েছে। দেখা গেছে, মূল সনদে এটার প্রতিফলন নেই।

জামায়াতের সঙ্গে সমঝোতা করে নোট অব ডিসেন্ট থেকে বিএনপি সরে আসতে পারে এনসিপির পক্ষ থেকে এমনটি বলা হচ্ছে। আসলেই কি নোট অব ডিসেন্ট থেকে বিএনপি সরে আসবে? বেসরকারি টেলিভিশন নিউজ২৪ এর একটি অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বলা হচ্ছে ২৭০ দিনের মধ্যে পরবর্তী পার্লামেন্ট, যেটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, সেখানেও বিএনপির আপত্তি আছে। কারণ, এই সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি বা দলগুলো একমত হয়নি।

এরপরও যখন সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে পরবর্তী পার্লামেন্টে, সেখানে বিএনপির আপত্তি আছে। ২৯০ দিনের মধ্যে একটি সময় বেঁধে দেওয়া এবং সেটাকে বাধ্যতামূলক করা যে ২৭০ দিনের মধ্যে করতেই হবে সংবিধান সংস্কার। যদি দলগুলো বা সংসদ ব্যর্থ হয়, তাহলে সেটা অটোম্যাটিকেলি সংবিধানে অর্ন্তভুক্ত হয়ে গেছে বলে গণ্য হবে। এভাবে জীবনে কোথাও কোনো দেশে কোনো কালে সংবিধান সংস্কার হয়নি।

রুমিন ফারহানা বলেন, আপনাকে বুঝতে হবে, আপনি সুপ্রিম ল নিয়ে কথা বলছেন।

আপনি এমনটি একটি আইন নিয়ে কথা বলছেন, যেই আইনের সঙ্গে বাংলাদেশের যেকোনো বিধান, যেকোনো আইন, যেকোনো প্রজ্ঞাপন এমনকি সংবিধানের নিজস্ব কোনো অনুচ্ছেদও যদি মূল স্পিটিটের সঙ্গে সাংঘর্ষিক হয়, যতটুকু সাংঘর্ষিক হয়, ততটুকু বাতিল বলে গণ্য হবে। আপনি এমন একটি আইন বা সুপ্রিম ল কে যখন পরিবর্তনের কথা বলেন, তখন একটি প্রসিডিউর আছে, আপনাকে সেই প্রসিডিউর ফলো করেই সংবিধান এমেন্ড করতে হবে।

বিএনপির এই নেত্রী বলেন, গণভোটের ব্যাপারে বিএনপির কথা আছে। নির্বাচনের সময় যদি আপনি গণভোটের আয়োজন করেন এবং যেখানে নির্বাচন নিজেই বলছে তাদের দেড়মাস সময় দিতে হবে। আজকে থেকে যদি ধরি, তাহলে ডিসেম্বরের ১৭ তারিখের আগে এই গণভোট আয়োজন করা সম্ভব নয়। এটা নির্বাচন কমিশনের কথা। তাদের হিসাব অনুযায়ী, তিন হাজার কোটি টাকা বাড়তি লাগবে। আপনাকে যদি গণভোট আয়োজন বা ভিন্ন তারিখে করতে হয়। এগুলো নিয়ে বিএনপির দ্বিমত আছে। কিন্তু অন্যান্য দলগুলো যদি মনে করে একেক সময় একেকটি ইস্যু সামনে নিয়ে এসে নির্বাচনটিকে ডিলে করবে এবং এর মধ্য দিয়ে তারা কিছু সুবিধা নেবে, সেটা তারা ভাবতে পারে। আপনি যদি সার্বিক দিক বিবেচনা করেন, সেটা সরকার, অর্থনীতি বা আইনশঙ্খলার তরফ থেকে বলেন এই একটি নির্বাচিত সরকার বা আসু ইলেকশন ছাড়া বাংলাদেশ অন্য কিছু ইফোর্ট করতে পারে না।

জামাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, কোনো দলের এত আগে থেকে এত ভালো প্রিপারেশন নাই জামায়াতের প্রিপারেশন যতটা ভালো। তাহলে তারা কেন নিম্নকক্ষে পিআর নিয়ে কথা বলছে। তাদের ৩০০ আসনে ক্যান্ডিডেট। ফজরের ওয়াক্ত থেকে সূর্য ওঠা পর্যন্ত তারা ক্যাম্পেইন চালায়। তারপর আসর থেকে রাত পর্যন্ত ক্যাম্পেইন চালায়। এটা হচ্ছে তাদের স্ট্রাটেজি। ১০/১২ মাস ধরে তারা এ স্ট্রাটেজি ফলো করছে। এই যে প্রিপারেশন নিজের ঘরে শতভাগ রেখে অন্য দলকে পুশ করছে নির্বাচনকে ডিলে করার সুবিধার নেওয়া জন্য, এটা ঠিক না।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
নোট অব ডিসেন্ট ও জামায়াতের নির্বাচন প্রস্তুতি নিয়ে বিএনপির বক্তব্য রুমিন ফারহারানা - crd.news