বুধবার । মার্চ ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • পোস্টাল ভোট বিডি অ্যাপে ১৫.৩৩ লাখ ভোটারের নিবন্ধন, সৌদি আরবে সর্বাধিক প্রবাসী অংশগ্রহণ

পোস্টাল ভোট বিডি অ্যাপে ১৫.৩৩ লাখ ভোটারের নিবন্ধন, সৌদি আরবে সর্বাধিক প্রবাসী অংশগ্রহণ

Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া সোমবার রাত ১২টায় শেষ হয়।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়া থেকে ৮৪ হাজার ২৯২ জন, কাতার থেকে ৭৬ হাজার ১৩৯ জন এবং ওমান থেকে ৫৬ হাজার ২০৭ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার।

জেলাভিত্তিক নিবন্ধনে কুমিল্লা শীর্ষে রয়েছে ১ লাখ ১২ হাজার ৯০ জন নিয়ে। এরপর ঢাকা থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রাম থেকে ৯৫ হাজার ২৯৭ জন ভোটার।

আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসনে সর্বাধিক ১৬ হাজার ৯৩ জন এবং চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে পাঠানো হয়েছে সর্বাধিক ২ লাখ ৭ হাজার ৯৪৩টি ব্যালট।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান মঙ্গলবার বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। তিনি জানান, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

তিনি আরও বলেন, যেসব ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, তারা আগামী ১০ জানুয়ারির মধ্যে ব্যালট হাতে পাবেন। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। গোপনীয়তা লঙ্ঘন করলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এছাড়া প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় সংশোধনের জন্য তাদের মেসেজ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। গত ১৮ নভেম্বর চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করেছেন।

Releated Posts

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ছয়টি রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী…

মার্চ ৪, ২০২৬
জাকাতের আত্মিক, সামাজিক ও অর্থনৈতিক সুফল

জাকাতের আত্মিক, সামাজিক ও অর্থনৈতিক সুফল

 ✒️ড. আবু সালেহ মুহাম্মদ তোহা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো জাকাত। পবিত্র কোরআনে ৩২ জায়গায় জাকাতের কথা বলা…

মার্চ ৪, ২০২৬
আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশে আসছে পাকিস্তান, নেই বাবর

বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চমক হলো, সাবেক…

মার্চ ৪, ২০২৬
কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মীদের কাজের মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি যুক্ত করেছে গুগল। এখন থেকে শুধু সফটওয়্যার প্রকৌশলী নয়, বিক্রয়,…

মার্চ ৪, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংকট সমাধানে অংশীজনের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী…

মার্চ ৪, ২০২৬
কমল স্বর্ণের দাম, ভরি কত?

কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২…

মার্চ ৪, ২০২৬
দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

দর্শকদের বিনোদন দিয়ে ফাইনালে চোখ দক্ষিণ আফ্রিকার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর ম্যাচ তারা উপহার দিয়েছে আগ্রাসী ও…

মার্চ ৪, ২০২৬
খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ…

মার্চ ৪, ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে…

মার্চ ৪, ২০২৬
পোস্টাল ভোট বিডি অ্যাপে ১৫.৩৩ লাখ ভোটারের নিবন্ধন, সৌদি আরবে সর্বাধিক প্রবাসী অংশগ্রহণ - crd.news