বুধবার । মার্চ ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • জানুয়ারির প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স ৬০ কোটি ডলার

জানুয়ারির প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স ৬০ কোটি ডলার

Image

চলতি মাসের প্রথম পাঁচ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৮ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, জানুয়ারির প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

আরিফ হোসেন খান জানান, শুধু ৫ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। তিনি আরও বলেন, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৮৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। অক্টোবর ও সেপ্টেম্বরে এই অঙ্ক ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া আগস্ট ও জুলাই মাসে দেশে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

এদিকে সদ্য সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

Releated Posts

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বাজারে মোটা চালের মূল্য বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী…

মার্চ ৩, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থাজনিত আকাশপথের অস্থিতিশীলতা ও সীমাবদ্ধতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS344 (বোয়িং 737) দুবাইয়ে প্রায় ৪৮ ঘণ্টারও বেশি…

মার্চ ৩, ২০২৬
ইউরোপে গ্যাসের দাম ছাড়াল ৭০০ ডলার

ইউরোপে গ্যাসের দাম ছাড়াল ৭০০ ডলার

ইরানের হরমুজ প্রণালী বন্ধ ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার করার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। বিশ্বের জ্বালানি…

মার্চ ৩, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের…

মার্চ ৩, ২০২৬
হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী…

মার্চ ৩, ২০২৬
অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ…

মার্চ ৩, ২০২৬
সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি বাহিনীটির দেশপ্রেম…

মার্চ ৩, ২০২৬
২ কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

২ কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.)…

মার্চ ৩, ২০২৬
স্টারমার সাহায্য করছেন না, সম্পর্ক আগের মতো নেই : ট্রাম্প

স্টারমার সাহায্য করছেন না, সম্পর্ক আগের মতো নেই : ট্রাম্প

ইরানে মার্কিন হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম দ্য সানের সঙ্গে…

মার্চ ৩, ২০২৬
জানুয়ারির প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স ৬০ কোটি ডলার - crd.news