মঙ্গলবার । ফেব্রুয়ারি ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ছয় সিটিতে প্রশাসক নিয়োগ দিল সরকার

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ দিল সরকার

Image

রাজধানী ঢাকার দু’টিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার।

রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন যুগ্মসচিব মাহবুবা আইরিন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আব্দুস সালামকে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। সিলেট সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আব্দুল কাইয়ুম চৌধুরীকে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন খান। আর গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক করা হয়েছে মো. শওকত হোসেন সরকারকে।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫(ক) এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে এসব ব্যক্তিদের করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামে পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, নিয়োগ দেওয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪- এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

Releated Posts

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতির…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ট্রাম্পের চিঠি শুভেচ্ছা না কৌশল

ট্রাম্পের চিঠি শুভেচ্ছা না কৌশল

✒️জিল্লুর রহমান বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রচিন্তার এই সময়টিকে একক কোনো ঘটনার ভিতরে বন্দি করা যায় না। বরং কয়েকটি…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
৬৯ পদে শ্রম অধিদপ্তরে চাকরির সুযোগ

৬৯ পদে শ্রম অধিদপ্তরে চাকরির সুযোগ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরে ৬৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
লন্ডনে প্রেমে মজেছেন কৃতি শ্যানন, কে সেই কবির?

লন্ডনে প্রেমে মজেছেন কৃতি শ্যানন, কে সেই কবির?

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও তার চর্চিত প্রেমিক কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই গুঞ্জন তুঙ্গে।…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
বিশ্বকাপের মাঝপথে পাকিস্তান ক্রিকেটে অন্তর্দ্বন্দ্ব

বিশ্বকাপের মাঝপথে পাকিস্তান ক্রিকেটে অন্তর্দ্বন্দ্ব

পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে এখন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে মহসিন নাকভি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি)…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ঢাকা দক্ষিণে প্রশাসক আব্দুস সালাম, উত্তরে মিল্টন

ঢাকা দক্ষিণে প্রশাসক আব্দুস সালাম, উত্তরে মিল্টন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালামকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছয় সিটিতে প্রশাসক নিয়োগ দিল সরকার - crd.news