বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ত্রিপোলির উপকূলে ভেসে এলো ৫ মরদেহ

Image

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে পাঁচজনের মরদেহ ভেসে এসেছে। মৃতদের মধ্যে দুজন নারী রয়েছেন। স্থানীয় পুলিশ বলছে, সাগরের ঢেউ থামলেও আরও মরদেহ তীরে ভেসে আসতে পারে।

শনিবার ত্রিপোলির পূর্বে অবস্থিত উপকূলীয় শহর কাসর আল আখিয়ারে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা প্রথমে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আল-আখিয়ার পুলিশ স্টেশনের প্রধান কর্মকর্তা হাসান আল-গাওইল জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের। স্থানীয়রা বলছেন, একটি শিশুর মরদেহও তীরে ভেসে এসেছিল। কিন্তু প্রবল ঢেউয়ের কারণে সেটি আবার সাগরে ফিরে গেছে। শিশুটির মরদেহ খুঁজে বের করতে কোস্ট গার্ডকে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত যে মরদেহগুলো পাওয়া গেছে সেগুলো অক্ষত রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, সাগরে আরও মরদেহ থাকতে পারে। মরদেহগুলো উদ্ধারের জন্য লিবিয়ান রেড ক্রিসেন্টকে জানানো হয়েছে।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, পশ্চিম ত্রিপোলির জুওয়ারা উপকূলে ৫৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়য়র ঘটনা ঘটে। এতে দুই শিশুসহ ৫৩ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হন। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়ায় অবস্থানরত অভিবাসীরা চরম মানবাধিকার ঝুঁকির মধ্যে রয়েছেন। হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং জোরপূর্বক শ্রমে বাধ্য হওয়ার মতো অভিযোগ পাওয়া গেছে। অল্পবয়সী মেয়েরাও এসব সহিংসতার শিকার হচ্ছেন।

২০১১ সালে ন্যাটো সমর্থিত অভ্যুত্থানে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ে। ২০১৪ সাল থেকে দেশটি কার্যত পূর্ব ও পশ্চিম অংশে বিভক্ত। এই অস্থির পরিস্থিতির সুযোগে লিবিয়া ভূমধ্যসাগর হয়ে ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন।

সূত্র: রয়টার্স

Releated Posts

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক…

এপ্রিল ১৫, ২০২৬
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামক একব্যক্তিকে গ্রেফতার…

এপ্রিল ১৫, ২০২৬
যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ-অবরোধের কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি…

এপ্রিল ১৫, ২০২৬
‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প

‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আবারও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স…

এপ্রিল ১৫, ২০২৬
ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

যুদ্ধের কারণে ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বর্তমানে…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানি বন্দর অবরোধে ‘আপত্তি নেই’ চীন-সৌদির, দাবি ট্রাম্পের

ইরানি বন্দর অবরোধে ‘আপত্তি নেই’ চীন-সৌদির, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে এবং এর বিপরীতে…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানি হামলায় দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইরানি হামলায় দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরে প্রায় ২৫ কোটি ডলার মূল্যের একটি এমকিউ-ফোরসি ট্রাইটন ড্রোন নিখোঁজ হওয়ার ঘটনায় মার্কিন নৌবাহিনী শেষ পর্যন্ত…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা “ব্যর্থ হতে বাধ্য” বলে মন্তব্য করেছেন দেশটির…

এপ্রিল ১৫, ২০২৬
উপজেলা ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

উপজেলা ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, উপজেলা ভূমি অফিসের নিয়ন্ত্রণহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকার বিভিন্ন পদক্ষেপ…

এপ্রিল ১৫, ২০২৬
ত্রিপোলির উপকূলে ভেসে এলো ৫ মরদেহ - crd.news