সোমবার । নভেম্বর ৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • চলতি বছরই অবসর নিতে পারেন নেইমার, বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা

চলতি বছরই অবসর নিতে পারেন নেইমার, বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা

Image

পেশাদার ফুটবলে ২০০৯ সালে ১৭ বছর বয়সে সান্তোস এফসি-এর জার্সিতে পথচলা শুরু হয়েছিল নেইমার-এর। ৩৪ বছর বয়সে এসে সেই পথচলার শেষটাও হয়তো দেখছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি বছরের শেষেই অবসর নিতে পারেন—এমন ইঙ্গিত দিয়েছেন তিনি ব্রাজিলের অনলাইন চ্যানেল কেজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে।

সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে গত বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি। তবে ক্রমাগত চোটে জর্জরিত এই তারকা জানুয়ারিতে মৌসুমের শুরুতে খেলতে পারেননি। গত ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচারের পর গত সপ্তাহে মাঠে ফেরেন তিনি।

নেইমার জানিয়েছেন, বিশ্বকাপে খেলতে চান তিনি। তবে সবার আগে ফিরতে হবে ব্রাজিল জাতীয় দলে। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। চোট ও ফিটনেস সমস্যার কারণে দুই বছরের বেশি সময় ধরে দলে ফিরতে পারেননি।

ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর এখনো তাঁকে ডাকেননি, যদিও কোচ জানিয়েছেন—দরজা খোলা আছে, শর্ত একটাই: পূর্ণ ফিটনেস।

চোটই এখন নেইমারের ক্যারিয়ার ভাবনার বড় কারণ। তিনি বলেন, “এখন থেকে কী হবে জানি না। ডিসেম্বর এলে হয়তো অবসর নিতে চাইব। বছর ধরে এগোচ্ছি।” অর্থাৎ সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষেই ঝুলতে পারে তাঁর বুট।

সাও পাওলো চ্যাম্পিয়নশিপে ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে ৬–০ জয়ের ম্যাচে মাঠে ফেরেন নেইমার। গোল না পেলেও গোল করিয়ে কোয়ার্টার ফাইনালে তুলতে ভূমিকা রাখেন। দুই মাসের বেশি সময় পর সেটিই ছিল তাঁর প্রত্যাবর্তন।

ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ইউরোপে বার্সেলোনা-র হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ, আর প্যারিস সেন্ট-জার্মেই-এর হয়েও জিতেছেন লিগ শিরোপা। তিনটি বিশ্বকাপে খেলেছেন তিনি।

আগামী বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। তার আগে নিজেকে শতভাগ ফিট করে জাতীয় দলে ফেরা—এটাই এখন নেইমারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বছর শেষে অবসরের সিদ্ধান্ত নিলেও, শেষ বেলায় সেরা পারফরম্যান্স উপহার দিতে চান তিনি।

Releated Posts

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতি, তুরস্ক থেকে পর্যটক আকর্ষণ এবং দেশের পর্যটন শিল্পে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ট্যুরিজম…

নভেম্বর ৮, ২০২৬
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের…

নভেম্বর ৮, ২০২৬
মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২৮ রান করেছে ওয়েস্ট…

নভেম্বর ৮, ২০২৬
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার…

নভেম্বর ৮, ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

নভেম্বর ৮, ২০২৬
সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

 সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধি, পণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং…

নভেম্বর ৮, ২০২৬
৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

ইতিহাসের গতিপথ সর্বদা সরলরেখায় চলে না; মাঝে মাঝে তা মোড় নেয় রক্তস্নাত অলিগলি অতিক্রম করে রাষ্ট্র ও জাতির…

নভেম্বর ৮, ২০২৬
রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুটি মিয়ানমার থেকে উৎসারিত, মিয়ানমারকেই এটার সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক মহলকে এখানে ইনভলভ করতে হবে বলে…

নভেম্বর ৮, ২০২৬
কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা

কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা

বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতার নতুন কৌশলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক।…

নভেম্বর ৮, ২০২৬