বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • তাসনিয়া ফারিণের প্রেম-গুঞ্জনকে খণ্ডন, বিয়ের পর কাজ আরও বাড়েছে

তাসনিয়া ফারিণের প্রেম-গুঞ্জনকে খণ্ডন, বিয়ের পর কাজ আরও বাড়েছে

Image

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে একসময় প্রেমের গুঞ্জন ওঠে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। সেই গুঞ্জনে পানি ঢেলে হঠাৎই ফারিণ বিয়ে করে ফেলেন। এরপর যে যার কাজে ব্যস্তও হয়ে পড়েন তাহসান-ফারিণ।

মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই একটি মহল এমন খবর ছড়িয়ে দেয়। যদিও অনেকগুলো দিন কেটে যাওয়ার পর বিষয়টি ফের আলোচনায় এসেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারের প্রশ্নের সূত্র থেকেই নতুন করে জন্ম নিয়েছে এই আলোচনার।

বর্তমানে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ফারিণ এখন সিনেমার নায়িকা। দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্র জগতেও বেশ পরিচিতি মুখ এই অভিনেত্রী। সেই সূত্রেই সাম্প্রতিক সময়ে কলকাতা সফরে গিয়ে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন তিনি।

এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা-কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন তাসনিয়া ফারিণ।

এ সময়ই ওঠে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ; তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও হয় কথাবার্তা।

সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন-দুটোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিণ।

অভিনেত্রীর কথায়, ‘আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন, অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে।’

এরপরই তাহসানের সঙ্গে প্রেমের সেই পুরোনো গুঞ্জন নিয়ে কথা উঠলে জবাবে ফারিণ বলেন, ‘বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।’

২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের সম্পর্কের পর সেই মাসের ১১ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Releated Posts

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী…

মার্চ ১১, ২০২৬
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি…

মার্চ ১১, ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল…

মার্চ ১১, ২০২৬
স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের…

মার্চ ১১, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয়…

মার্চ ১১, ২০২৬
প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

এক সন্ত্রাসীর জীবন, প্রেম, প্রতিশোধ আর পরিণতির গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। ঈদে মাছরাঙা টেলিভিশনে দেখা…

মার্চ ১১, ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

ইরান ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই…

মার্চ ১১, ২০২৬
সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। …

মার্চ ১১, ২০২৬
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, বন্দরের পথে আরও ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন…

মার্চ ১১, ২০২৬
তাসনিয়া ফারিণের প্রেম-গুঞ্জনকে খণ্ডন, বিয়ের পর কাজ আরও বাড়েছে - crd.news