বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • আইসিসিবিতে পর্দা নামলো গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রদর্শনীর

আইসিসিবিতে পর্দা নামলো গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রদর্শনীর

Image

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেষ হলো ‘গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬’। 

শনিবার আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে বিজিএপিএমইএ আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রদর্শনী শেষ হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি ফজলে শামিম এহসান এবং বিজিএপিএমইএ এর প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ হোসেন মতি উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) সভাপতি সভাপতি মো. শাহরিয়ার।

প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে গত অর্থবছরে এ খাতের রপ্তানি ছিল ৭ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। সঠিক সুযোগ পেলে এটি পোশাক খাতকেও ছাড়িয়ে যেতে পারে। ভবিষ্যতে সুযোগ পেলে  এই খাতের সমস্যা সমাধানে কাজ করবো।

বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, অর্থ পাচারকারী দুর্নীতিবাজরা ব্যবসায়ী সেজে ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রকৃত ব্যবসায়ীরা কখনো দেশের টাকা লুট করতে পারে না।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি ফজলে সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এই সেক্টরটি বাংলাদেশের অন্যতম ‘আন্ডাররেটেড’ সেক্টর হলেও এটি দ্বিতীয় বৃহত্তম রপ্তানির খাত। কাঁচামাল আমদানি করে উল্টো রপ্তানি করা আমাদের সক্ষমতার প্রমাণ করে। আমাদের ব্যবসা বাণিজ্য গত একবছর খারাপ অবস্থায় গেছে। আমাদের আগামীতে একটি স্থিতিশীল ও বিদেশিদের কাছে আস্থাভাজন গণতান্ত্রিক সরকার প্রয়োজন, যাতে অর্থনীতি ও বিনিয়োগ ত্বরান্বিত হয়।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘আমরা এখন প্যাকেজিং ও অ্যাকসেসরিজে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কিছু পলিসি আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। ‘ফ্রি অফ কস্ট’ আমদানির সুবিধা ১০০ শতাংশ করে দেওয়া হয়েছে। আমরা আলোচনা করে সেটা কমিয়েছি। সব যদি দেশের বাইরে থেকেই আসে, তবে আমাদের কারখানা তো চলবে না। আমাদের স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে হবে।

রপ্তানি বাণিজ্যকে বহুমুখীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বিজিএপিএমইএ অন্যান্য বছরের মতো এবারও আয়োজন করে ১৫তম গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো) ২০২৬। চার দিনব্যাপী এ আন্তর্জাতিক শিল্প মেলা অনুষ্ঠিত হয় ১৪ থেকে ১৭ জানুয়ারি।

এ বছর গ্যাপেক্সপোতে বিজিএপিএমইএর সদস্য ও অ-সদস্য মিলিয়ে ৩৫০টি প্রতিষ্ঠান ১৫০০টি স্টলে অংশ নেয়। ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি ও দুবাইসহ বিভিন্ন দেশের কোম্পানিগুলো মেলায় অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, মেলায় গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পের মেশিনারিজ, কাঁচামাল এবং দেশীয়ভাবে উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়। আয়োজকদের মতে, মেলাটি লক্ষাধিক দর্শনার্থী পরিদর্শন করেছেন, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করেছে।

সমাপনী দিনে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ৮টি স্টলকে ‘সেরা স্টল’ হিসেবে নির্বাচিত করে ক্রেস্ট প্রদান করা হয়।

Releated Posts

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ। আজ…

মার্চ ১২, ২০২৬
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। উদ্যোগ দুটি হলো গ্লোবাল এডুকেশন…

মার্চ ১২, ২০২৬
হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

শবেকদর পবিত্র রমজান মাসের শেষ দশকে মুসলমানদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত হলো শবেকদর বা লাইলাতুল কদর।…

মার্চ ১২, ২০২৬
চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত…

মার্চ ১২, ২০২৬
টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন

টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন

ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘ইএসপিএন-ক্রিকইনফো অ্যাওয়ার্ড ২০২৫’ জিতে নিয়েছেন তাসকিন আহমেদ। গত বছরের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভিত্তি করে…

মার্চ ১২, ২০২৬
ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে…

মার্চ ১২, ২০২৬
যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

ইরানজুড়ে চলমান যুদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম লাফিয়ে…

মার্চ ১২, ২০২৬
বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক…

মার্চ ১২, ২০২৬
সংসদ অধিবেশন শুরু

সংসদ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় এই অধিবেশন শুরু হয়। এটি ২০২৬…

মার্চ ১২, ২০২৬
আইসিসিবিতে পর্দা নামলো গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রদর্শনীর - crd.news