বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ইউরোপ যেতে সাঁতরে সাগর পাড়ি দিলেন মা ও ১০ বছরের সন্তান

Image

উন্নত জীবন ও ভালো থাকার আশায় অনেকেই নিজ দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশে। অনেকেই আবার দারিদ্র্যকে জয় করার স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন। আর এই স্বপ্ন পূরণে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকিও নিচ্ছেন বহু মানুষ। এমনই এক ঘটনা সম্প্রতি বৈশ্বিক অভিবাসন অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

মরক্কোর এক মা ও তার ১০ বছর বয়সী সন্তান সাঁতরে সমুদ্র পাড়ি দিয়েছেন। গত ১২ অক্টোবর মরক্কোর ফনিদেক শহর থেকে সাঁতার কেটে স্পেনের সেউটায় পৌঁছান ওই মা ও তার সন্তান।

ঘটনাটি মরক্কো ও স্পেনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, মরক্কোর উচ্চ বেকারত্ব এবং দারিদ্র্য মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপমুখী হতে বাধ্য করছে। উল্লেখ্য, মরক্কোয় বর্তমানে বেকারত্বের হার ১৩ দশমিক ৩ শতাংশ। আর ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে ৩৬ শতাংশই বেকার।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে এক শিশু একটি ভাসমান বোর্ড আঁকড়ে ধরে আছে, তার পাশে সাঁতার কাটছেন মা। কয়েক ঘণ্টার লড়াই শেষে তারা যখন সেউটার উপকূলে পৌঁছান, তখন ক্লান্তি ও ভয় তাদের চেহারায় স্পষ্ট হয়ে ওঠে। তীরে থাকা মানুষরা বিস্ময় নিয়ে এই দৃশ্য দেখেন এবং স্পেনের সিভিল গার্ড দ্রুত মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের শরণার্থী গ্রহণকেন্দ্রে পাঠানো হয়।

সাম্প্রতিক সময়ে সেউটা সীমান্তে নিরাপত্তা জোরদার হওয়ায় স্থলপথে প্রবেশ কঠিন হয়ে পড়েছে। ফলে অনেকেই সাঁতারকে একমাত্র বিকল্প হিসেবে নিচ্ছেন। অথচ এই পথ অত্যন্ত বিপজ্জনক। প্রবল স্রোত, ঠান্ডা পানি ও পাথুরে উপকূলের কারণে প্রাণহানির ঘটনা বাড়ছে। শুধু চলতি বছরেই অন্তত ৩০ মরক্কোর নাগরিক একই পথে প্রাণ হারিয়েছেন।

এই ঘটনার পেছনে রয়েছে গভীর সামাজিক সংকট। বেকারত্ব ও দারিদ্র্য বাড়ার সঙ্গে সঙ্গে দেশে শুরু হয়েছে বিক্ষোভ। ‘জেন জি ২১২’ নামের যুব সংগঠনের ডাকে শত শত তরুণ রাস্তায় নেমে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবনের দাবি জানাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, যুবসমাজ বিশেষ করে তরুণী ও নারীদের এইভাবে বিপজ্জনক পথ বেছে নেওয়া মরক্কোর সামাজিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

গবেষক আলী জুবাইদি বলেন, “সেউটায় সাঁতার কেটে পৌঁছানো শুধু সাহসিকতার বিষয় নয়, এটি এক ধরনের সামাজিক প্রতিবাদও। নারীরা প্রমাণ করছেন যে, তারা শুধু পরিবর্তন চান না, পরিবর্তনের দায়ও নিজেদের কাঁধে নিতে প্রস্তুত। তিনি বলেন, এই একটি ঘটনা কেবল মা ও সন্তানের ব্যক্তিগত লড়াই নয়— এটি পুরো অঞ্চলের অর্থনৈতিক হতাশা, অভিবাসন সংকট এবং মানবিক বঞ্চনার এক প্রতীকী প্রতিবিম্ব।

Releated Posts

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক…

এপ্রিল ১৫, ২০২৬
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামক একব্যক্তিকে গ্রেফতার…

এপ্রিল ১৫, ২০২৬
যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ-অবরোধের কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি…

এপ্রিল ১৫, ২০২৬
‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প

‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আবারও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স…

এপ্রিল ১৫, ২০২৬
ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

যুদ্ধের কারণে ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বর্তমানে…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানি বন্দর অবরোধে ‘আপত্তি নেই’ চীন-সৌদির, দাবি ট্রাম্পের

ইরানি বন্দর অবরোধে ‘আপত্তি নেই’ চীন-সৌদির, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে এবং এর বিপরীতে…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানি হামলায় দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইরানি হামলায় দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরে প্রায় ২৫ কোটি ডলার মূল্যের একটি এমকিউ-ফোরসি ট্রাইটন ড্রোন নিখোঁজ হওয়ার ঘটনায় মার্কিন নৌবাহিনী শেষ পর্যন্ত…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা “ব্যর্থ হতে বাধ্য” বলে মন্তব্য করেছেন দেশটির…

এপ্রিল ১৫, ২০২৬
উপজেলা ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

উপজেলা ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, উপজেলা ভূমি অফিসের নিয়ন্ত্রণহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকার বিভিন্ন পদক্ষেপ…

এপ্রিল ১৫, ২০২৬
ইউরোপ যেতে সাঁতরে সাগর পাড়ি দিলেন মা ও ১০ বছরের সন্তান - crd.news