শুক্রবার । মার্চ ১৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • ইতিহাসে সর্বোচ্চ আয় করা অভিনেত্রী এখন ‘অ্যাভাটার’ তারকা সালদানা

ইতিহাসে সর্বোচ্চ আয় করা অভিনেত্রী এখন ‘অ্যাভাটার’ তারকা সালদানা

Image

হলিউডে বক্স অফিস ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন জো সালদানা। আনুষ্ঠানিকভাবে তিনিই এখন বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর এই কীর্তি অর্জিত হয়েছে। ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১.২৩ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।

এই সাফল্যের মাধ্যমে জো সালদানা এমন এক অনন্য অবস্থানে পৌঁছেছেন, যেখানে তিনি একমাত্র অভিনেত্রী হিসেবে বিশ্বের সর্বোচ্চ আয় করা চারটি ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো হলো- ২০০৯ সালের অ্যাভাটার, ২০২২ সালের অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ড গেম এবং ২০১৮ সালের অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। চারটি ছবিই বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

‘অ্যাভাটার’ সিরিজের পাশাপাশি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে গামোরা চরিত্রে এবং গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি সিরিজেও দর্শকপ্রিয়তা পেয়েছেন সালদানা। এছাড়া স্টার ট্রেক ট্রিলজিতে নয়োটা উহুরার চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ওই সিরিজটিও বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।

বক্স অফিস বিশ্লেষণকারী সংস্থা ‘দ্য নাম্বার্স’–এর তথ্য অনুযায়ী, জো সালদানার অভিনীত ছবিগুলোর মোট আয় এখন দাঁড়িয়েছে ১৫.৪৭ বিলিয়ন ডলার। এই রেকর্ডের মাধ্যমে তিনি স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল. জ্যাকসনকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন।

মাইলফলক অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালদানা তার সহশিল্পী, পরিচালক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘এই সাফল্য একার নয়। অসাধারণ সব সিনেমা, পরিচালকদের বিশ্বাস আর দর্শকদের ভালোবাসাই আমাকে এখানে এনেছে।’

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান পরিচালক জেমস ক্যামেরন, জে. জে. আব্রামস, জো ও অ্যান্থনি রুশো এবং জেমস গানকে। সালদানা বলেন, ‘জেমস ক্যামেরন আমার মধ্যে এমন সম্ভাবনা দেখেছিলেন, যা অনেক সময় আমি নিজেও বুঝতে পারিনি।’

বিশ্বজুড়ে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। এই সাফল্য আমাদের সবার।’

২০২৫ সাল জো সালদানার ক্যারিয়ারে আরও একটি স্মরণীয় বছর। মার্চ মাসে ‘এমিলিয়া পেরেজ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা সহ-অভিনেত্রীর অস্কার জেতেন। এর মাধ্যমে তিনি প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার অর্জন করেন। একই ছবির জন্য তিনি কান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব, বাফটা ও ক্রিটিকস চয়েস পুরস্কারও জিতেছেন।

বর্তমানে ‘অ্যাভাটার’ সিরিজে নেইতিরির চরিত্রে অভিনয় করছেন জো সালদানা। 

Releated Posts

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ। আজ…

মার্চ ১২, ২০২৬
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। উদ্যোগ দুটি হলো গ্লোবাল এডুকেশন…

মার্চ ১২, ২০২৬
হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

শবেকদর পবিত্র রমজান মাসের শেষ দশকে মুসলমানদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত হলো শবেকদর বা লাইলাতুল কদর।…

মার্চ ১২, ২০২৬
চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত…

মার্চ ১২, ২০২৬
টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন

টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন

ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘ইএসপিএন-ক্রিকইনফো অ্যাওয়ার্ড ২০২৫’ জিতে নিয়েছেন তাসকিন আহমেদ। গত বছরের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভিত্তি করে…

মার্চ ১২, ২০২৬
ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে…

মার্চ ১২, ২০২৬
যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

ইরানজুড়ে চলমান যুদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম লাফিয়ে…

মার্চ ১২, ২০২৬
বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক…

মার্চ ১২, ২০২৬
সংসদ অধিবেশন শুরু

সংসদ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় এই অধিবেশন শুরু হয়। এটি ২০২৬…

মার্চ ১২, ২০২৬
ইতিহাসে সর্বোচ্চ আয় করা অভিনেত্রী এখন ‘অ্যাভাটার’ তারকা সালদানা - crd.news