বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা ইলন মাস্কের কাছে আবেদন

Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্কের কাছে প্রকাশ্যে একটি আবেদন জানিয়েছেন। তার অভিযোগ, ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে জেমিমা যে পোস্টগুলো করছেন, সেগুলো প্ল্যাটফর্মটিতে দমিয়ে রাখা হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না।

জেমিমা বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে যেভাবে আচরণ করছে এবং তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে দেওয়া আপডেটগুলো ‘জনগণের কাছে পৌঁছায় না।’ তিনি ইলন মাস্ককে অনুরোধ করেন, তার অ্যাকাউন্টে যে ‘ভিজিবিলিটি ফিল্টারিং’ বা দৃশ্যমানতা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি মনে করছেন, তা যেন ঠিক করা হয়।

এক্সে দেওয়া পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন, তার দুই ছেলেকে তাদের বাবার সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, ইমরান খানকে গত ২২ মাস ধরে ‘অবৈধভাবে’ একাকী কারাবন্দি করে রাখা হয়েছে। তার ভাষায়, এক্সই এখন ‘একমাত্র জায়গা’, যেখানে তিনি বিশ্ববাসীকে জানাতে পারেন যে, পিটিআই নেতা ইমরান খান একজন ‘রাজনৈতিক বন্দি’। তিনি মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত।

তবে তিনি অভিযোগ করেন, পাকিস্তানের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার পোস্টগুলোর পৌঁছানোর ক্ষমতা প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে। তিনি লিখেছেন, আপনি বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন- ‘কথা বলার স্বাধীনতা, কিন্তু কেউ শুনবে না’ এমন কিছুর নয়। এক্সে জেমিমার পোস্টের অংশবিশেষ ছিল এমন- ‘হ্যাশট্যাগ ইলন মাস্কের কাছে একটি ব্যক্তিগত আবেদন-
“আমার দুই ছেলেকে তাদের বাবা ইমরান খানের সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেওয়া হয়নি। ইমরান খানকে ২২ মাস ধরে একাকী কারাবন্দি করে রাখা হয়েছে, যা জাতিসংঘের আইন অনুযায়ী অবৈধ। এক্সই এখন একমাত্র জায়গা, যেখানে আমরা বিশ্বকে বলতে পারি যে তিনি একজন রাজনৈতিক বন্দি…।”

জেমিমা গোল্ডস্মিথ এর আগেও অভিযোগ করেন, পাকিস্তানি কর্তৃপক্ষ তার ছেলেদের বাবার সঙ্গে কথা বলতে বাধা দিচ্ছে এবং এমনকি তারা দেশে গেলে গ্রেফতারের হুমকিও দেওয়া হয়েছে। এ সপ্তাহে ইমরান খানের বোন আলিমা খানও তার ভাইয়ের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বুধবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আট মাস ধরে আমরা এখানে আসছি। প্রতি মঙ্গলবার আমরা এসে বসি। আমাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাকে নির্যাতন করা হচ্ছে। তাকে বেআইনিভাবে একাকী আটকে রাখা হয়েছে। ইমরান খানের ওপর এই নির্যাতন বন্ধ করা উচিত। সূত্র: ডেইলি মেইল

Releated Posts

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

শ্রম আইন মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  বুধবার…

জুন ২৪, ২০২৬
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমানও। …

জুন ২৪, ২০২৬
প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি…

জুন ২৪, ২০২৬
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে…

জুন ২৪, ২০২৬
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের রহস্যজনক নীরবতা নিয়ে যখন নেটপাড়ায় বিচ্ছেদ আর দূরত্বের গুঞ্জন তুঙ্গে,…

জুন ২৪, ২০২৬
দেশে স্বর্ণের পর রুপার দামেও বড় পতন

দেশে স্বর্ণের পর রুপার দামেও বড় পতন

দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার…

জুন ২৪, ২০২৬
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে…

জুন ২৪, ২০২৬
‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ কংগ্রেসকে ট্রাম্প

‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ কংগ্রেসকে ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চেয়ে কংগ্রেসে গৃহীত প্রতীকী প্রস্তাবের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাবকে ‘ভুল…

জুন ২৪, ২০২৬
ইরান যুদ্ধ অবসানে মার্কিন কংগ্রেসে প্রতীকী প্রস্তাব পাস

ইরান যুদ্ধ অবসানে মার্কিন কংগ্রেসে প্রতীকী প্রস্তাব পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে মঙ্গলবার মার্কিন সিনেটে একটি প্রতীকী প্রস্তাব পাস হয়েছে। তেহরানের…

জুন ২৪, ২০২৬