শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

Image

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে।

মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করার পর ব্রাজিলের পারফরম্যান্স ব্যাপক সমালোচিত হয়েছিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হাইতির বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব স্পষ্টভাবে প্রমাণ করে। এই পরাজয়ে ফলে ২০২৬ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি।

ফিলাডেলফিয়ায় প্রথমার্ধের মাঝামাঝি সময়ে কুনহা গোলে ব্রাজিল এগিয়ে যায়। পরে তিনি আরও একটি গোল করেন। বিরতির আগেই ভিনিসিয়াস জুনিয়র তৃতীয় গোল যোগ করে দলের জয় নিশ্চিত করেন।

২৪ জুন মিয়ামিতে গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। অন্যদিকে ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলা হাইতির অভিযান শেষ হবে আটলান্টায় মরক্কোর বিপক্ষে ম্যাচের মাধ্যমে।

বর্তমানে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে পারলে পরবর্তী রাউন্ডে তাদের মুখোমুখি হতে পারে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ দল হিসেবে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।

পেশীর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় নেইমার দলের সঙ্গে সফরে যাননি। এ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মজা করে বলেন, নেইমার “দূর থেকে কাজ করছেন”।

মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রতিশ্রুতি অনুযায়ী কোচ কার্লো আনচেলত্তি দলে পরিবর্তন আনেন। ইগর থিয়াগোর পরিবর্তে কুনহকে আক্রমণভাগে সুযোগ দেন এবং রাইট-ব্যাকে রজার ইবানিয়েজের বদলে দানিলোকে খেলান।

যুক্তরাষ্ট্র সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে হাইতি থেকে সমর্থকেরা আসতে না পারলেও যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুল সংখ্যক হাইতিয়ান অভিবাসী দর্শক গ্যালারির প্রায় অর্ধেক অংশ পূর্ণ করেন এবং নিজেদের দলকে জোরালো সমর্থন দেন।

গত সপ্তাহে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে পয়েন্ট না পাওয়ায় হতাশ হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে তার খেলোয়াড়দের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ উপভোগ করতে উৎসাহিত করেছিলেন।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে ব্যবধান ৭৭ ধাপ। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল। রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

তবে সেটিই ছিল ব্রাজিলের এগিয়ে যাবার ইঙ্গিত। ২৩তম মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। মাঝমাঠে বল কেড়ে নিয়ে আক্রমণের সূচনা করেন কুনহা। ভিনিসিয়াসের শট গোলরক্ষক প্রতিহত করার পর হাইতির ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোয়ারের ক্লিয়ারেন্স কুনহার গায়ে লেগে জালে প্রবেশ করে।

এরপর আবারও ভিনিসিয়াস ও কুনহার সমন্বয়ে আসে দ্বিতীয় গোল। ভিনিসিয়াসের চমৎকার এ্যাসিস্টে হাইতির রক্ষণভাগ ভেঙে বাম পায়ের শক্তিশালী শটে গোল করেন কুনহা।

ম্যাচের মধ্যে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তবে বিরতির আগে ব্রাজিল আরও একটি গোল করে। লুকাস পাকেতার উঁচু পাস ধরে ভিনিসিয়াস এগিয়ে যান এবং গোলরক্ষক জনি প্লাসিদের দুই পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধে হাইতি ৫২ বছরের মধ্যে তাদের প্রথম বিশ্বকাপ গোলের খুব কাছে পৌঁছে যায়। কর্নার থেকে রিকার্দো আদের হেড গোলরক্ষক আলিসন বেকার অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন। তবে এটিই ছিল হাইতির পুরো ম্যাচে কয়েকটি ভাল মুহূর্তের একটি।

আনচেলত্তি বেঞ্চ থেকে ১৯ বছর বয়সী এন্দ্রিককে মাঠে নামালে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে স্টেডিয়াম মুখর হয়ে ওঠে। বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শট ক্রসবাওে না লাগলে ব্যবধান বাড়তে পারতো। এন্দ্রিকের গোল অফসাইডের কারনে বাতিল হয়।

তবুও হাইতি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। ম্যাচের শেষ দিকে এ্যালিসন আরও দুটি গুরুত্বপূর্ণ সেভ করে ব্রাজিলের ব্যবধান ধরে রাখেন।

এর ফলে টানা সাত ম্যাচ পর প্রথমবারের মতো ক্লিন শিট অর্জন করে ব্রাজিল। বিশ্বকাপের হতাশাজনক সূচনাকে পেছনে ফেলে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাবার ইঙ্গিত দিয়েছে।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬