শুক্রবার । সেপ্টেম্বর ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

Image

বিএটি বাংলাদেশের হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন এর দায়িত্ব পেয়েছেন রাইয়ান আহমেদ। গত ১ জুন নতুন এ পদে নিযুক্ত হন তিনি। এর আগে তিনি বিএটি বাংলাদেশের হেড অব অপারেশনস এইচআর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। গত ১৩ বছর ধরে বিএটি গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রাইয়ান আহমেদের।

দীর্ঘ কর্মজীবনে রাইয়ান আহমেদ বাংলাদেশ এবং হংকংভিত্তিক এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক সদর দপ্তরে বিভিন্ন নেতৃত্ব ও ব্যবস্থাপনা পর্যায়ের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক সম্পন্ন করা রাইয়ান আহমেদ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং নটর ডেম কলেজ, ঢাকার সাবেক শিক্ষার্থী।

নতুন দায়িত্বে রাইয়ান আহমেদ বিএটি বাংলাদেশের ট্যালেন্ট, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের নেতৃত্ব দেবেন। পাশাপাশি নেতৃত্ব বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মীদের জন্য ইতিবাচক ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের পর এক বার্তায় রাইয়ান আহমেদ বলেন, “বিএটি বাংলাদেশে এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সত্যিকার অর্থেই সম্মানিত বোধ করছি। প্রতিষ্ঠানের শক্তিশালী সাংগঠনিক সংস্কৃতির ওপর ভিত্তি করে নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং এমন একটি পরিবেশ গড়ে তুলতে কাজ করতে চাই, যেখানে আমাদের কর্মীরা ধারাবাহিকভাবে বিকশিত ও সফল হতে পারবেন।”
বিএটি বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং জনবল উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অভিজ্ঞতা রয়েছে রাইয়ান আহমেদের। তাই, বিএটি বাংলাদেশের লিডারশিপ টিমে তার অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬