বুধবার । জুলাই ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’

‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’

Image

ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে আবারও নিজের অসাধারণ ফর্মের প্রমাণ দিলেন লিওনেল মেসি। বয়স ৩৮ হলেও তার পারফরম্যান্স যেন থামছেই না। ম্যাচে জোড়া গোল করে তিনি এবারের বিশ্বকাপে মাত্র দুই ম্যাচেই পৌঁছে গেছেন ৫ গোলের মাইলফলকে। এই পরিসংখ্যানই এখন ফুটবল দুনিয়ায় নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা ছিলেন মেসি। মাঝমাঠ থেকে বল তৈরি, আক্রমণে গতি আনা সব জায়গাতেই ছিল তার সরব উপস্থিতি। প্রথম গোলটি আসে ফাকুন্দো মেদিনার নিখুঁত পাস থেকে নেওয়া বাঁ পায়ের দারুণ শটে, যা অনেককে মনে করিয়ে দেয় বার্সেলোনার স্বর্ণালী সময়ের সেই মেসিকে। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের শেষ দিকে, অতিরিক্ত সময়ের ৫ মিনিটে। প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে নাটমেগের মাধ্যমে বল জালে জড়িয়ে দেন তিনি, আর এরপরই পুরো স্টেডিয়াম ভেঙে পড়ে উল্লাসে।

ম্যাচ শেষে বিশ্বজুড়ে শুরু হয় প্রশংসার ঝড়। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে ইব্রাহিমোভিচ বলেন, ‘দুই ম্যাচে ৫ গোল করেছে সে। আর দুই বিশ্বকাপ খেলেও আমার গোলসংখ্যা শূন্য। তার জন্য খুবই খুশি।’ 

সাবেক সুইডিশ ফরোয়ার্ড মেসির পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে গিয়ে নিজের হতাশা ও বিস্ময় দুটোই প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি মেসিকে উপভোগ করার আহ্বান জানান, কারণ এমন খেলোয়াড় খুব কমই আসে।

অন্যদিকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের দুটি বড় রেকর্ডও ভেঙে ফেলেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোল এখন তার দখলে। এর আগে এই রেকর্ড ছিল ক্লোসার, যার গোলসংখ্যা ছিল ১৬।

সব মিলিয়ে ডালাসের এই রাতটি পরিণত হয়েছে মেসির আরেকটি ঐতিহাসিক অধ্যায়ে, যেখানে গোল, রেকর্ড আর প্রশংসা মিলিয়ে আবারও ফুটবল বিশ্বকে নিজের দখলে নিয়েছেন তিনি।

Releated Posts

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬
New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

A two-day ‘New Zealand Education Expo’ was held in Dhaka, offering Bangladeshi students opportunities to pursue higher education,…

জুলাই ২০, ২০২৬
ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

বিশ্বকাপ ফাইনাল মানেই আবেগ, পরিসংখ্যান আর কাকতালীয় নানা গল্প। স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের…

জুলাই ১৯, ২০২৬
ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুই জায়গায় ধোঁয়াশা, কী ভাবছেন স্কালোনি?

ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুই জায়গায় ধোঁয়াশা, কী ভাবছেন স্কালোনি?

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় আলোচনা এখন শুরুর একাদশ। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামার…

জুলাই ১৯, ২০২৬
‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নে সারা বিশ্বের সমর্থকরা। আর সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনেও। বিশ্বকাপ…

জুলাই ১৯, ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। …

জুলাই ১৯, ২০২৬
রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব…

জুলাই ১৯, ২০২৬
মানিকগঞ্জে “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মানিকগঞ্জে “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আজ সকাল ১০ টায় মানিকগঞ্জ সদরের নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে…

জুলাই ১৯, ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই…

জুলাই ৮, ২০২৬