বুধবার । আগস্ট ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরানি বন্দর অবরোধে ‘আপত্তি নেই’ চীন-সৌদির, দাবি ট্রাম্পের

ইরানি বন্দর অবরোধে ‘আপত্তি নেই’ চীন-সৌদির, দাবি ট্রাম্পের

Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে এবং এর বিপরীতে ইরানের প্রতিক্রিয়া তার কাছে ‘বিস্ময়কর’ মনে হয়েছে। 

ফক্স বিজনেসের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 

মারিয়া বার্টিরোমো যখন জানতে চান যে অবরোধের পর ইরানের প্রতিক্রিয়ায় তিনি সন্তুষ্ট কি না, তখন ট্রাম্প বলেন, এই প্রতিক্রিয়া আসলে প্রত্যাশার চেয়েও বেশি জোরালো।

ট্রাম্পের মতে, এর আগে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হলেও বর্তমান অবরোধ পরিস্থিতি তেহরানকে আগের চেয়েও বেশি বিচলিত করে তুলেছে। তিনি আরও যোগ করেন, শেষ পর্যন্ত ফলাফল কী দাঁড়ায় সেটাই দেখার বিষয় এবং এই মুহূর্তের প্রতিক্রিয়াগুলো তারই ইঙ্গিত দিচ্ছে।

সাক্ষাৎকারের একপর্যায়ে এই কঠোর অবরোধের বিষয়ে চীন বা সৌদি আরবের মতো প্রভাবশালী দেশগুলোর কোনো আপত্তি আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন যে, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই তিনি কোনো বাধার সম্মুখীন হননি। 

বিশ্বশক্তির পক্ষ থেকে কোনো নেতিবাচক সাড়া না পাওয়ার বিষয়টি এই সামরিক ও অর্থনৈতিক কৌশলে ওয়াশিংটনকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: সিএনএন

Releated Posts

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির…

আগস্ট ২৫, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (Operation & Maintenance) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান Sub…

আগস্ট ২৫, ২০২৬
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে…

আগস্ট ২৫, ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান…

আগস্ট ২৫, ২০২৬
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,…

আগস্ট ২৫, ২০২৬
দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…

আগস্ট ২৫, ২০২৬
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, ‘যেসব গণমাধ্যম…

আগস্ট ২৫, ২০২৬
দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক…

আগস্ট ২৫, ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন…

আগস্ট ২৪, ২০২৬