মঙ্গলবার । আগস্ট ১৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • চটেছেন পূজা চেরী, বললেন ‘আমার এখনো বিয়ে হয়নি’

চটেছেন পূজা চেরী, বললেন ‘আমার এখনো বিয়ে হয়নি’

Image

চটেছেন চিত্রনায়িকা পূজা চেরী। তার বিয়ে নিয়ে মুখরোচক গুজব ও ভিত্তিহীন খবরকে উড়িয়ে দিয়েছেন তিনি। পূজার কথায়, ‘আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

পূজা বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারও সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে, যা তার জন্য অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক।

অভিনেত্রী জানান, এর আগেও একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই আনন্দের সঙ্গে বিষয়টি সবাইকে জানাবেন বলেও জানান।

পূজা বলেন, বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে ক্যামেরার সামনে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। 

তবে কোনো তথ্য যাচাই না করে বারবার তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’

নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে পূজা চেরী বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের কথাও তুলে ধরেন। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তিকে নিয়ে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পূজা বলেন, তিনি সব সময় দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান করেন। তবে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান এ চিত্রনায়িকা। 

এদিকে খবর রটেছিল, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পূজা চেরী। এমনকি ঘনিষ্ঠদের কেউ কেউ দাবি করছেন, এরই মধ্যে নাকি বিয়েটাও সেরে ফেলেছেন তিনি। তবে সব জল্পনায় অবশেষে জল ঢেলে পূজা। 

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’,‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’, ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় নিহত ৪, আহত ৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় নিহত ৪, আহত ৯

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন। মঙ্গলবার…

আগস্ট ১৮, ২০২৬
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী…

আগস্ট ১৮, ২০২৬
অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

✒️বরুন কুমার দাশ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা হাসপাতাল, ব্লাড ব্যাংক, ক্লিনিক ও…

আগস্ট ১৮, ২০২৬
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’

হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়ে এটর্নি জেনারেল…

আগস্ট ১৮, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজস্ব সম্মেলনে যোগদান

প্রধানমন্ত্রীর রাজস্ব সম্মেলনে যোগদান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ এ যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন…

আগস্ট ১৮, ২০২৬
ইরানকে কাবু করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া কমিয়ে আনলো ট্রাম্প

ইরানকে কাবু করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া কমিয়ে আনলো ট্রাম্প

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কারণ হিসেবে উত্তর কোরিয়া ইরানের বিরুদ্ধে সহায়তা…

আগস্ট ১৭, ২০২৬
বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের হারের ধাক্কার পর এবার বড় অঙ্কের জরিমানার শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। ধীরগতির ওভার…

আগস্ট ১৭, ২০২৬
শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সুনির্দিষ্ট তথ্য নেই : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সুনির্দিষ্ট তথ্য নেই : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন…

আগস্ট ১৭, ২০২৬
একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী

একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী

গুম-খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ পুনর্গঠনের…

আগস্ট ১৭, ২০২৬