বুধবার । আগস্ট ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরান থেকে দ্বিতীয় পাইলটকেও নিরাপদে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

ইরান থেকে দ্বিতীয় পাইলটকেও নিরাপদে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

Image

ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকেও নিরাপদে জীবিত উদ্ধারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের অন্যতম ‘সাহসী ও দুঃসাহসিক’ উদ্ধার অভিযান বলে দাবি করেছেন তিনি।

গত শুক্রবার ইরানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর একটির পাইলটকে আগেই উদ্ধারের ঘোষণা দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করল যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল যখন বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার জন্য ইরানের ওপর চাপ বাড়াচ্ছে, তখনই এই খবর এল। 

নতুন চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। অন্যথায় দেশটিকে ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি করার হুমকি দিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে ট্রাম্প জানান, উদ্ধার করা ওই ক্রু সদস্য একজন অত্যন্ত সম্মানিত ‘কর্নেল’। তিনি ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় অবরুদ্ধ ছিলেন এবং ইরানি বাহিনী তাকে হন্যে হয়ে খুঁজছিল। ট্রাম্পের ভাষায়, “শত্রুরা প্রতি ঘণ্টায় তার কাছাকাছি চলে আসছিল, কিন্তু আমাদের কমান্ডোরা তাকে একা হতে দেয়নি।”

পাইলটকে উদ্ধারে ডজনখানেক অত্যাধুনিক সামরিক বিমান এবং প্রাণঘাতী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে। যদিও ওই কর্নেল কিছুটা আহত হয়েছেন, তবে তিনি এখন বিপদমুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ।

ট্রাম্প তার বার্তায় এক চমকপ্রদ তথ্য ফাঁস করেন। তিনি জানান, গতকালেই (শনিবার) প্রথম পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় উদ্ধার অভিযানটি যাতে কোনওভাবে ঝুঁকিতে না পড়ে, সেজন্য বিষয়টি তখন গোপন রাখা হয়েছিল।

তার দাবি, সামরিক ইতিহাসে এটি বিরল ঘটনা যে, শত্রু ভূখণ্ডের গভীরে আলাদাভাবে দুটি সফল উদ্ধার অভিযান চালিয়ে দু’জন পাইলটকেই জীবিত ফিরিয়ে আনা হয়েছে।

এই অভিযানের সাফল্যের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইরান এখন সম্পূর্ণভাবে মার্কিন বিমান বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি বলেন, একটিও মার্কিন প্রাণহানি বা আহত হওয়া ছাড়াই আমরা এই দুটি কঠিন অভিযান সম্পন্ন করেছি। এটি প্রমাণ করে যে ইরানের আকাশে আমাদের একচ্ছত্র আধিপত্য ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে।

এই বিজয়কে কেবল সামরিক সাফল্য নয়, বরং জাতীয় গৌরবের মুহূর্ত হিসেবে দেখছেন ট্রাম্প। রিপাবলিকান ও ডেমোক্র্যাট নির্বিশেষে সব মার্কিনিকে এই সাফল্যের পেছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে তিনি মার্কিন সামরিক বাহিনীকে ‘বিশ্বের ইতিহাসের সেরা এবং সবচেয়ে পেশাদার বাহিনী’ হিসেবে অভিহিত করেন। সূত্র: রয়টার্সআল-জাজিরাসিএনএনদ্য গার্ডিয়ান

Releated Posts

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

নতুন নীতিমালা জারি ✒️মানিক মুনতাসির বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও অবৈধ অর্থ স্থানান্তর ঠেকাতে আমদানিতে নজরদারি বাড়াচ্ছে সরকার।…

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা…

আগস্ট ২৬, ২০২৬
ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ২২ বছর বয়সী এই…

আগস্ট ২৬, ২০২৬
পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি একটি বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার…

আগস্ট ২৬, ২০২৬
জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপেও এপ্রিল-জুনে তৈরি পোশাক খাতে নিট আয় বেড়েছে ১০%

জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপেও এপ্রিল-জুনে তৈরি পোশাক খাতে নিট আয় বেড়েছে ১০%

জ্বালানি ও বিদ্যুৎ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক…

আগস্ট ২৬, ২০২৬
গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করেই ইরানে হামলা, ট্রাম্পকে রাজি করিয়েছিলেন কে?

গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করেই ইরানে হামলা, ট্রাম্পকে রাজি করিয়েছিলেন কে?

ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর আগে মার্কিন গোয়েন্দা, সামরিক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে একাধিক সতর্কবার্তা…

আগস্ট ২৬, ২০২৬
৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

আগস্ট ২৬, ২০২৬
সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা…

আগস্ট ২৬, ২০২৬
পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।…

আগস্ট ২৬, ২০২৬