বুধবার । আগস্ট ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করেই ইরানে হামলা, ট্রাম্পকে রাজি করিয়েছিলেন কে?

গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করেই ইরানে হামলা, ট্রাম্পকে রাজি করিয়েছিলেন কে?

Image

ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর আগে মার্কিন গোয়েন্দা, সামরিক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে একাধিক সতর্কবার্তা পেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের আশঙ্কা ছিল, সামরিক সংঘাত শুরু হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এবং ইরানে আরও কট্টরপন্থি নেতৃত্ব ক্ষমতায় আসতে পারে। তবে এসব সতর্কতা উপেক্ষা করে শেষ পর্যন্ত অভিযানের পথে এগিয়ে যান ট্রাম্প।

মঙ্গলবার প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুদ্ধ শুরুর কয়েক দিন আগে ট্রাম্প ওভাল অফিসে তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে ডেকে পাঠান। ইরানে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন জানতে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে গ্যাবার্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে তার জায়গায় আরও কট্টরপন্থি একটি নেতৃত্ব ক্ষমতায় আসতে পারে। সেই নতুন নেতৃত্ব পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে আরও আগ্রহী হতে পারে বলেও গোয়েন্দা মূল্যায়নে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

গ্যাবার্ডের আশঙ্কা ছিল, হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের ওপর ইরানি হামলার ঝুঁকিও বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে দেশটির প্রতিশ্রুতি ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ার আশঙ্কার কথাও তিনি জানান।

তবে ট্রাম্পের একজন জ্যেষ্ঠ সহযোগী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিন্ন অবস্থান তুলে ধরেন। তাদের মতে, ইরান তখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল। ফলে দেশটির পারমাণবিক কর্মসূচিতে বড় আঘাত হানা এবং একই সঙ্গে ট্রাম্পের নিজের ‘শান্তিদূত’ হিসেবে রাজনৈতিক ভাবমূর্তি শক্তিশালী করার জন্য সেটি ছিল বিরল সুযোগ।

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে ছিলেন। তাঁর যুক্তি ছিল, কূটনৈতিক সমঝোতার খরচ ও ঝুঁকি এমন একটি যুদ্ধের তুলনায় কম, যার পরিণতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সামরিক কর্মকর্তারাও ট্রাম্পকে হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে অবহিত করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনসহ শীর্ষ কর্মকর্তারা সম্ভাব্য ‘নির্ণায়ক’ হামলার পরিকল্পনা তুলে ধরেন। তবে একই সময়ে সামরিক বাহিনীর গোলাবারুদের মজুত এবং অতিরিক্ত চাপের মধ্যে থাকা বাহিনীকে নিয়ে কিছু কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, এসব আশঙ্কাকে গুরুত্ব না দিয়ে ট্রাম্প মনে করেছিলেন, প্রয়োজন হলে সামরিক বাহিনী পরিস্থিতি সামাল দিতে পারবে। শেষ পর্যন্ত তিনি ইরানে হামলার সিদ্ধান্ত নেন।

যুদ্ধের শুরুতে ট্রাম্প অভিযানের ফলাফল নিয়ে সন্তুষ্ট ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তৎকালীন ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার খবর মার-এ-লাগোতে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে তিনি গর্বের সঙ্গে তুলে ধরেছিলেন।

কিন্তু সময় গড়ানোর সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে। জ্বালানির দাম বাড়তে শুরু করে এবং যুদ্ধ দীর্ঘায়িত হয়ে অচলাবস্থার দিকে এগোলে সৌদি আরব ও কাতারের নেতারা হোয়াইট হাউসকে কূটনৈতিক সমাধানের জন্য চাপ দিতে থাকেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমতেও যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ে। জরিপে প্রায় ৮০ শতাংশ মার্কিন নাগরিক যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির পক্ষে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর জুনে যুদ্ধবিরতির উদ্যোগ নেন ট্রাম্প। দীর্ঘস্থায়ী সংঘাত আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের রাজনৈতিক ক্ষতি করতে পারে—এমন সতর্কবার্তাও দলের কয়েকজন সদস্য তাঁকে দিয়েছিলেন।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা গত ১৭ আগস্ট কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে ফেরে।

এর অংশ হিসেবে ২৪ আগস্ট ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করে যুক্তরাষ্ট্র। এই অভিযানের আওতায় ইরানের অর্থনৈতিক ও আর্থিক যোগাযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ ও নৌ অবরোধের মাধ্যমে তেহরানকে দুর্বল করাই এর অন্যতম লক্ষ্য বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

Releated Posts

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

নতুন নীতিমালা জারি ✒️মানিক মুনতাসির বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও অবৈধ অর্থ স্থানান্তর ঠেকাতে আমদানিতে নজরদারি বাড়াচ্ছে সরকার।…

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা…

আগস্ট ২৬, ২০২৬
ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ২২ বছর বয়সী এই…

আগস্ট ২৬, ২০২৬
পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি একটি বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার…

আগস্ট ২৬, ২০২৬
জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপেও এপ্রিল-জুনে তৈরি পোশাক খাতে নিট আয় বেড়েছে ১০%

জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপেও এপ্রিল-জুনে তৈরি পোশাক খাতে নিট আয় বেড়েছে ১০%

জ্বালানি ও বিদ্যুৎ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক…

আগস্ট ২৬, ২০২৬
৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

আগস্ট ২৬, ২০২৬
সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা…

আগস্ট ২৬, ২০২৬
পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।…

আগস্ট ২৬, ২০২৬
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল…

আগস্ট ২৬, ২০২৬