বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

Image

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী পাস করেছে।এ বছর পাসের গড় হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৯ হাজার ৯৭ জন।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রতিটি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। পাসের হার ৫৪.৬০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩২ হাজার ৫৩ জন। অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীর সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। তাদের মধ্যে পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৭ হাজার ৪৪ জন। পাসের হার ৬২.৯৭ শতাংশ। এ বছর ছাত্রদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন ছাত্রী বেশি পাস করেছে এবং ৪ হাজার ৯৯১ জন বেশি জিপিএ ৫ পেয়েছে।

এবার ৮টি বিদেশ কেন্দ্রে ২৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭৯ জন। পাসের হার ৯৫.৮৮ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। পাসের হার ৫৭.১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৩ হাজার ২১৯ জন।

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছে ৬২ লাখ ৬০৯ হাজার জন শিক্ষার্থী। পাসের হার ৭৫.৬১ শতাংশ। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৫ হাজার ৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৬ হাজার ১৮৫ জন। পাসের হার ৬২.৬৭ শতাংশ। মোট ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

এ বছর ঢাক বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লা বোর্ড ৪৮.৮৬ শতাংশ, যশোর বোর্ডে ৫০.২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২.৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬২.৫৭ শতাংশ, সিলেট বোর্ডে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১.৫৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৫.৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৬৭ শতাংশ। এ বছর ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর ২০২টি প্রতিষ্ঠানে একজনও পাস করে নাই। ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২৬ জুন। শেষ হয় ১৯ আগস্ট।

Releated Posts

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।  বুধবার জেনারেল সান্তোস শহরের একটি সুপারমার্কেটে কর্মরত…

জুন ১০, ২০২৬
জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ…

জুন ১০, ২০২৬
কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন…

জুন ১০, ২০২৬
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষায় ভবিষ্যতে আমাদের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর। এ লক্ষ্যে জাতিসংঘ…

জুন ১০, ২০২৬
বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

✒️একেএম রাশেদ শাহরিয়ার কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার।…

জুন ১০, ২০২৬
আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

বৃহস্পতিবার বিশ্বকাপের পর্দা উঠছে। ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ,…

জুন ১০, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬
মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনে যেকোনও ব্যক্তি অংশ নিতে পারবে বলে জানিয়েছেন…

জুন ৯, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে…

জুন ৯, ২০২৬