শুক্রবার । মার্চ ১৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • কাগুজে ভ্যাট রিটার্ন অনলাইনে দেওয়ার সুযোগ, সুদ–জরিমানা ছাড়াই এন্ট্রি ৩১ মার্চ পর্যন্ত

কাগুজে ভ্যাট রিটার্ন অনলাইনে দেওয়ার সুযোগ, সুদ–জরিমানা ছাড়াই এন্ট্রি ৩১ মার্চ পর্যন্ত

Image

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কাগুজে মাসিক মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) রিটার্ন অনলাইনে সংযুক্ত করার সুযোগ চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতদিন এসব রিটার্ন ভ্যাট কর্মকর্তারা অনলাইনে এন্ট্রি করতেন। সময়মতো এন্ট্রি না হলে জরিমানা ও সুদের দায় পড়ত ব্যবসা প্রতিষ্ঠানের ওপর।

এখন থেকে আগের দাখিল করা কাগুজে রিটার্ন নিজেরাই অনলাইনে এন্ট্রি করতে পারবেন ব্যবসায়ীরা। একবার পুরোনো সব রিটার্ন অনলাইনে সংযুক্ত করা হলে পরবর্তী মাসগুলোর ভ্যাট রিটার্ন সম্পূর্ণ অনলাইনে দাখিল করা সহজ হবে বলে জানিয়েছে এনবিআর।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ভ্যাটের সব কাগুজে রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি নতুন সাব-মডিউল যুক্ত করা হয়েছে। এ বিষয়ে একটি পরিপত্রও জারি করা হয়েছে, যা অনুসরণ করে করদাতারা নিজেরাই তাদের পূর্বে দাখিল করা রিটার্ন সিস্টেমে এন্ট্রি করতে পারবেন।

এনবিআর বলছে, ভ্যাট কর্মকর্তাদের মাধ্যমে ডেটা এন্ট্রি করানোর ক্ষেত্রে ভুল হলে দায় নির্ধারণে জটিলতা তৈরি হয়। পাশাপাশি বিপুল পরিমাণ কাগুজে রিটার্ন অনলাইনে এন্ট্রি করা সময়সাপেক্ষ হওয়ায় অনেক ক্ষেত্রে সময়মতো ডেটা আপলোড সম্ভব হয় না। ফলে করদাতাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপিত হচ্ছে।

এ অবস্থায় জরিমানা পরিশোধ না করলে অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ না থাকায় অনেক করদাতা ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন দিতে পারছিলেন না বলে উল্লেখ করেছে সংস্থাটি।

নতুন ব্যবস্থায় আগের দাখিল করা সব কাগুজে রিটার্ন আগামী ৩১ মার্চ পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করা যাবে। সব পুরোনো রিটার্ন অনলাইনে সংযুক্ত হলে করদাতারা পরবর্তীতে নিয়মিতভাবে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।

Releated Posts

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ। আজ…

মার্চ ১২, ২০২৬
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। উদ্যোগ দুটি হলো গ্লোবাল এডুকেশন…

মার্চ ১২, ২০২৬
হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

শবেকদর পবিত্র রমজান মাসের শেষ দশকে মুসলমানদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত হলো শবেকদর বা লাইলাতুল কদর।…

মার্চ ১২, ২০২৬
চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত…

মার্চ ১২, ২০২৬
টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন

টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন

ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘ইএসপিএন-ক্রিকইনফো অ্যাওয়ার্ড ২০২৫’ জিতে নিয়েছেন তাসকিন আহমেদ। গত বছরের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভিত্তি করে…

মার্চ ১২, ২০২৬
ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে…

মার্চ ১২, ২০২৬
যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

ইরানজুড়ে চলমান যুদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম লাফিয়ে…

মার্চ ১২, ২০২৬
বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক…

মার্চ ১২, ২০২৬
সংসদ অধিবেশন শুরু

সংসদ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় এই অধিবেশন শুরু হয়। এটি ২০২৬…

মার্চ ১২, ২০২৬
কাগুজে ভ্যাট রিটার্ন অনলাইনে দেওয়ার সুযোগ, সুদ–জরিমানা ছাড়াই এন্ট্রি ৩১ মার্চ পর্যন্ত - crd.news