সোমবার । আগস্ট ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

কী আছে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাবে?

Image

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় ১৪ দফার একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে পাঠানো এই প্রস্তাব বর্তমানে পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইরানি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সূত্রের বরাতে প্রস্তাবটির বিভিন্ন দিক নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা প্রস্তাবের জবাব হিসেবেই এই ১৪ দফা পরিকল্পনা তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেখানে ইরান স্পষ্টভাবে জানিয়েছে-তারা সাময়িক বিরতি নয়, বরং দ্রুত স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি চায়।

প্রস্তাব অনুযায়ী, ইরান সব ধরনের বিরোধ ও অমীমাংসিত ইস্যু ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে চায়। এই সময়সীমাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ শান্তি কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবের মূল বিষয়গুলো
ইরানের ১৪ দফা প্রস্তাবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরা হয়েছে-
•    ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনও ধরনের সামরিক হামলা না চালানোর নিশ্চয়তা 
•    ইরানের আশপাশের অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার 
•    ইরানের স্থগিত (ফ্রোজেন) সম্পদ মুক্ত করা 
•    আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার 
•    যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান 
•    লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও শত্রুতা বন্ধ 
•    কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে নতুন আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামো তৈরি 

হরমুজ প্রণালী ও নৌ অবরোধ ইস্যু
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের প্রস্তাবে বিশেষভাবে হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রস্তাব অনুযায়ী, এক মাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে হবে, যার মাধ্যমে-
•    হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া 
•    যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান 
•    ইরান ও লেবাননে স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা 
এছাড়া সূত্রের বরাতে আরও বলা হয়েছে, প্রাথমিক চুক্তি সম্পন্ন হলে পরবর্তী এক মাস ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাদা করে আলোচনা চলবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ১৪ দফা প্রস্তাব শুধুমাত্র যুদ্ধ থামানোর উদ্যোগ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের একটি বড় কূটনৈতিক পদক্ষেপ। বিশেষ করে হরমুজ প্রণালী- যা বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ- সেখানে নতুন ব্যবস্থাপনার প্রস্তাব আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব নিয়ে কী অবস্থান নেয়, সেটিই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। এরই মধ্যে সর্বশেষ প্রস্তাবগুলো খুব শিগগির পর্যালোচনার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে এই প্রস্তাবও গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, “ইরান আমাদের কাছে যে পরিকল্পনা (শান্তি প্রস্তাব) পাঠিয়েছে, তা আমি শিগগিরই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না। কারণ গত ৪৭ বছর ধরে তারা মানবতা ও বিশ্বের যা ক্ষতি করেছে, তার জন্য তারা এখনও পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি।” সূত্র: আল-জাজিরা

Releated Posts

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক…

আগস্ট ৯, ২০২৬
আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের দৃষ্টিতে উন্নয়ন মানে কেবল দৃশ্যমান বিশাল অট্টালিকা বা…

আগস্ট ৯, ২০২৬
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে…

আগস্ট ৯, ২০২৬
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০…

আগস্ট ৯, ২০২৬
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল…

আগস্ট ৯, ২০২৬
প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে…

আগস্ট ৮, ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। শনিবার (৮ আগস্ট) সকাল…

আগস্ট ৮, ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের…

আগস্ট ৮, ২০২৬
জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ শনিবার দুপুরে…

আগস্ট ৮, ২০২৬