বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল

কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল

Image

মালয়েশিয়ায় রোববার (২৬ অক্টোবর) পা রেখেই পাঁচ দিনের এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তাকে স্বাগত জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন একদল স্থানীয় শিল্পী। তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নিজেই নেচে ওঠেন ট্রাম্প।

তার মুষ্টি উঁচিয়ে নাচের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের এই নাচ গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।হোয়াইট হাউসও বিষয়টি তুলে ধরতে দ্বিধা করেনি। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন।

আল জাজিরা জানিয়েছে, রোববার কুয়ালালামপুর বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। গত জুলাইয়ে দুই প্রতিবেশী দেশের সীমান্তে সংঘর্ষের পর এই চুক্তি হচ্ছে।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকালে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিমানবন্দরে ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ফক্স নিউজের এক্সে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে নেমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন ট্রাম্প। এরপর দুই নেতা সামনের দিকে এগিয়ে যান। তখন পাশে মালয়েশিয়ার শিল্পীরা ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়ে নাচছিলেন। ট্রাম্পও তাদের সামনে এগিয়ে গিয়ে নাচে অংশ নেন। 

মূলত দুটি বড় আয়োজনে যোগ দিতে ট্রাম্পের এ মালয়েশিয়া সফর। একটি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া। অন্যটি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শত বছরের পুরোনো বৈরিতার অবসান ঘটাতে শান্তিচুক্তি সই। সর্বশেষ গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল।

মালয়েশিয়া সফর শেষে জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন ট্রাম্প। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এ অঞ্চলে তার প্রথম ও সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।ট্রাম্প, ভিডিও ভাইরাল

Releated Posts

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক…

এপ্রিল ১৫, ২০২৬
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামক একব্যক্তিকে গ্রেফতার…

এপ্রিল ১৫, ২০২৬
যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ-অবরোধের কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি…

এপ্রিল ১৫, ২০২৬
‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প

‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আবারও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স…

এপ্রিল ১৫, ২০২৬
ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

যুদ্ধের কারণে ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বর্তমানে…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানি বন্দর অবরোধে ‘আপত্তি নেই’ চীন-সৌদির, দাবি ট্রাম্পের

ইরানি বন্দর অবরোধে ‘আপত্তি নেই’ চীন-সৌদির, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে এবং এর বিপরীতে…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানি হামলায় দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইরানি হামলায় দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরে প্রায় ২৫ কোটি ডলার মূল্যের একটি এমকিউ-ফোরসি ট্রাইটন ড্রোন নিখোঁজ হওয়ার ঘটনায় মার্কিন নৌবাহিনী শেষ পর্যন্ত…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা “ব্যর্থ হতে বাধ্য” বলে মন্তব্য করেছেন দেশটির…

এপ্রিল ১৫, ২০২৬
উপজেলা ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

উপজেলা ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, উপজেলা ভূমি অফিসের নিয়ন্ত্রণহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকার বিভিন্ন পদক্ষেপ…

এপ্রিল ১৫, ২০২৬
কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল - crd.news