মঙ্গলবার । জুলাই ২৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • জামায়াতের পিআর আন্দোলন একটি রাজনৈতিক প্রতারণা : নাহিদ ইসলাম

জামায়াতের পিআর আন্দোলন একটি রাজনৈতিক প্রতারণা : নাহিদ ইসলাম

Image

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনে জামায়াত যে আন্দোলন করছে তা সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

নাহিদ ইসলাম তার পোস্টে বলেন, ‘পিআরের আন্দোলন শুরু করা হয়েছিল মূলত ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনাকে ভিন্নদিকে নিয়ে যেতে এবং অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠন সম্পর্কিত জাতীয় আলোচনাকে মোড় ঘুরিয়ে দিতে।’

তিনি বলেন, ‘ভোটের আনুপাতিক হারে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মূল দাবি করা হয়েছিল, তা ছিল সংবিধানিক সুরক্ষার সুচিন্তিত একটি পদক্ষেপ। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং কিছু মৌলিক সংস্কারের জন্য আমরা একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা এই এজেন্ডা হাইজ্যাক করে এবং এটিকে পিআর ইস্যুতে সীমাবদ্ধ করে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থে দর-কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করে। সংস্কার কখনোই তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল না।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই আন্দোলনের আগে ও পরে জামায়াতে ইসলামী কখনোই সংস্কার-আলোচনায় অংশ নেয়নি। তারা কোনো বাস্তব প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দেখায়নি, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জন্য কোনো প্রতিশ্রুতিও দেয়নি।’

নাহিদ ইসলাম আরো বলেন, ‘জামায়াতে ইসলামী সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি। বরং এটা ছিল তাদের রাজনৈতিক কৌশল। এখন বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে। তারা সত্যের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা আর প্রতারিত হতে চায় না। এই দেশের জনগণ আর কখনোই অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোর হাতে দেশের শাসনভার তুলে দেবে না।

Releated Posts

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর…

জুলাই ২৫, ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি…

জুলাই ২৫, ২০২৬
ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই…

জুলাই ২৩, ২০২৬
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের…

জুলাই ২৩, ২০২৬
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি দেশি…

জুলাই ২৩, ২০২৬
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন…

জুলাই ২৩, ২০২৬
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ…

জুলাই ২৩, ২০২৬
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ…

জুলাই ২৩, ২০২৬
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬