বুধবার । আগস্ট ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি গড়ার কাজ করছি: সংস্কৃতিমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি গড়ার কাজ করছি: সংস্কৃতিমন্ত্রী

Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গড়ার কাজ করছি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সোমবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে ব্যারিস্টারদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স অ্যালায়েন্সের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সংসদ সদস্য ও বিশেষ সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। 

আয়োজক সংগঠনের নতুন সভাপতি জাবেদুল ইসলাম জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসনে মুবারক রকির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সংস্কৃতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমাদের সরকারের মূল লক্ষ্যই হলো সমাজের ভেতরে থাকা অনৈক্য বা বিভাজন দূর করে মানুষের মাঝে ঐক্য গড়ে তোলা। আর ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা মাথায় তুলে দাঁড়াতে চাই।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিভেদ-বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের বিভেদ-বিভাজন থাকবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অতীতের অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে সবাইকে নীল প্যানেলে ভোট দিতে হবে। এবার প্রমাণ করার সুযোগ এসেছে যে, আমরা সবাই বিএনপি করি, বিএনপিতেই ভোট দেব। তবে ভুল করলে আমাদেরই ক্ষতি হবে।

অনুষ্ঠানের সমাপনীতে জাবেদুল ইসলাম জাবেদ ও হুসনে মুবারক রকির নেতৃত্বে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যালায়েন্সের আগামী এক বছরের জন্য গঠিত ২৭ সদস্যের কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

Releated Posts

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

নতুন নীতিমালা জারি ✒️মানিক মুনতাসির বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও অবৈধ অর্থ স্থানান্তর ঠেকাতে আমদানিতে নজরদারি বাড়াচ্ছে সরকার।…

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা…

আগস্ট ২৬, ২০২৬
ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ২২ বছর বয়সী এই…

আগস্ট ২৬, ২০২৬
পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি একটি বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার…

আগস্ট ২৬, ২০২৬
জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপেও এপ্রিল-জুনে তৈরি পোশাক খাতে নিট আয় বেড়েছে ১০%

জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপেও এপ্রিল-জুনে তৈরি পোশাক খাতে নিট আয় বেড়েছে ১০%

জ্বালানি ও বিদ্যুৎ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক…

আগস্ট ২৬, ২০২৬
গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করেই ইরানে হামলা, ট্রাম্পকে রাজি করিয়েছিলেন কে?

গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করেই ইরানে হামলা, ট্রাম্পকে রাজি করিয়েছিলেন কে?

ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর আগে মার্কিন গোয়েন্দা, সামরিক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে একাধিক সতর্কবার্তা…

আগস্ট ২৬, ২০২৬
৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

আগস্ট ২৬, ২০২৬
সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা…

আগস্ট ২৬, ২০২৬
পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।…

আগস্ট ২৬, ২০২৬