বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • পঞ্চগড়ে কনকনে শীতের শুরু—তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৫ ডিগ্রিতে

পঞ্চগড়ে কনকনে শীতের শুরু—তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৫ ডিগ্রিতে

Image

পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন আরও বাড়ছে। শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

হিমালয়ের নিকটবর্তী হওয়ার কারণে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে অনেক আগেই নেমে আসে শীতের আমেজ। মৌসুমের এই তাপমাত্রা শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিচ্ছে বলে ধারণা স্থানীয়দের।

সকালে হালকা কুয়াশায় ঢেকে যায় অধিকাংশ এলাকা। তবে সেই কুয়াশা কাটিয়ে সকালেই সূর্যের দেখা মিলেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, ফলে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৭ থেকে ২৮ ডিগ্রির ঘরে।

শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দিনমজুর, বয়স্ক মানুষ এবং শিশুরা। সকাল ও রাতে নিত্যদিনের কাজ করতে গিয়ে তাদের শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। জেলা সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আবহাওয়া অফিস বলছে, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে আরও কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে। রাত ও ভোরবেলায় কুয়াশার ঘনত্ব বাড়বে এবং শীতের অনুভূতিও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে জানান, শনিবার ভোর সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। যা কয়েক ঘণ্টার ব্যবধানে কমে গিয়ে নেমে যায় ১০ দশমিক ৫ ডিগ্রিতে।

Releated Posts

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

শ্রম আইন মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  বুধবার…

জুন ২৪, ২০২৬
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমানও। …

জুন ২৪, ২০২৬
প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি…

জুন ২৪, ২০২৬
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে…

জুন ২৪, ২০২৬
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের রহস্যজনক নীরবতা নিয়ে যখন নেটপাড়ায় বিচ্ছেদ আর দূরত্বের গুঞ্জন তুঙ্গে,…

জুন ২৪, ২০২৬
দেশে স্বর্ণের পর রুপার দামেও বড় পতন

দেশে স্বর্ণের পর রুপার দামেও বড় পতন

দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার…

জুন ২৪, ২০২৬
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে…

জুন ২৪, ২০২৬
‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ কংগ্রেসকে ট্রাম্প

‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ কংগ্রেসকে ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চেয়ে কংগ্রেসে গৃহীত প্রতীকী প্রস্তাবের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাবকে ‘ভুল…

জুন ২৪, ২০২৬
ইরান যুদ্ধ অবসানে মার্কিন কংগ্রেসে প্রতীকী প্রস্তাব পাস

ইরান যুদ্ধ অবসানে মার্কিন কংগ্রেসে প্রতীকী প্রস্তাব পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে মঙ্গলবার মার্কিন সিনেটে একটি প্রতীকী প্রস্তাব পাস হয়েছে। তেহরানের…

জুন ২৪, ২০২৬