শুক্রবার । মার্চ ১৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • পঞ্চদশ সংশোধনী নিয়ে সিদ্ধান্ত পরবর্তী সংসদের হাতে দেওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

পঞ্চদশ সংশোধনী নিয়ে সিদ্ধান্ত পরবর্তী সংসদের হাতে দেওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

Image

পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিষয় থাকার দরকার, যেগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেয়া উচিত বলে আপিল বিভাগকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সকালে পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে চলা শুনানিতে এই কথা জানান তিনি। পরে এই মামলার শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

এদিন শুনানির শুরুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘জামায়াতের আইনজীবী বলেছেন- এখন পঞ্চদশ সংশোধনীর শুনানি শেষ না করে তা মুলতবি রেখে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেয়া উচিত, এটি নিয়ে তাদের মত কি?’

উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তারা চান এটার শুনানি শেষ হয়ে যাক এবং একটা রায় আসুক আপিল বিভাগ থেকে।’

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আগের আপিল বিভাগের মত কোনো রায় দিতে চাই না; যা নিয়ে প্রশ্ন ওঠে। কয়েকদিন পরে নতুন আপিল বিভাগ গঠিত হবে সেখানে এটির শুনানি হলে কেমন হয় অথবা যদি শুনানিতে একটা দীর্ঘ মুলতবি করা হয় তাহলে তো সব পক্ষই সুবিধা পায়। পরে ফের শুনানি শুরু করে অ্যাটর্নি জেনারেল বলেন, তারা আজই এর শুনানি শেষ করবেন।’

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল।

জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে গত বছর হাইকোর্টে আলাদা দুটি রিট হয়। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ পাঁচ ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।

রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি–সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। এই দুটিসহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। রায়ে গণভোটের বিধানসংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ (দ্বাদশ সংশোধনী আইনের মাধ্যমে আনা) পুনর্বহাল করা হয়। পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলোর বিষয়ে আইন অনুসারে পরবর্তী সংসদ সিদ্ধান্ত নিতে পারে বলে রায়ে উল্লেখ করা হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল হয়। সুজন সম্পাদকসহ চার ব্যক্তি একটি আপিল করেন। নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন একটি এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরেকটি আপিল করেন। আপিলের ওপর ৩ ডিসেম্বর (গত বুধবার) শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় ৪, ৭ ও ৮ ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর শুনানি হয়। আদালতে বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তির পক্ষে শুরুতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া।

Releated Posts

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ। আজ…

মার্চ ১২, ২০২৬
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। উদ্যোগ দুটি হলো গ্লোবাল এডুকেশন…

মার্চ ১২, ২০২৬
হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

শবেকদর পবিত্র রমজান মাসের শেষ দশকে মুসলমানদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত হলো শবেকদর বা লাইলাতুল কদর।…

মার্চ ১২, ২০২৬
চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত…

মার্চ ১২, ২০২৬
টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন

টি-টোয়েন্টিতে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স জিতলেন তাসকিন

ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘ইএসপিএন-ক্রিকইনফো অ্যাওয়ার্ড ২০২৫’ জিতে নিয়েছেন তাসকিন আহমেদ। গত বছরের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভিত্তি করে…

মার্চ ১২, ২০২৬
ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে…

মার্চ ১২, ২০২৬
যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে আগুন, লাফিয়ে বাড়ছে দাম

ইরানজুড়ে চলমান যুদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম লাফিয়ে…

মার্চ ১২, ২০২৬
বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক…

মার্চ ১২, ২০২৬
সংসদ অধিবেশন শুরু

সংসদ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় এই অধিবেশন শুরু হয়। এটি ২০২৬…

মার্চ ১২, ২০২৬
পঞ্চদশ সংশোধনী নিয়ে সিদ্ধান্ত পরবর্তী সংসদের হাতে দেওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল - crd.news