বৃহস্পতিবার । আগস্ট ২৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ৪৮ কোটি ২০ লাখ ডলারে বিক্রি

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ৪৮ কোটি ২০ লাখ ডলারে বিক্রি

Image

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের সংখ্যাগরিষ্ঠ শেয়ার বিক্রির নিলামে ৪৮ কোটি ২০ লাখ ডলারের দর দিয়ে বিজয়ী হয়েছে একটি পাকিস্তানি প্রতিষ্ঠান। লোকসানে জর্জরিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের সরকারি অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে অতিরিক্ত জনবল ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগে সমালোচিত পিআইএ বর্তমানে তীব্র নগদ সংকটে ভুগছে। এমন এক সময়ে এই বিক্রয় সম্পন্ন হলো, যখন পাকিস্তান সরকার মারাত্মক বৈদেশিক লেনদেন সংকট মোকাবেলা করছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত নিলামে তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। একাধিক দফা দরপত্রের সময় প্রতিনিধিরা স্বচ্ছ একটি বাক্সে তাদের প্রস্তাব জমা দেন।

নিলামে পিআইএর ৭৫ শতাংশ শেয়ারের জন্য ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দর দিয়ে শীর্ষে উঠে আসে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ। প্রতিষ্ঠানটির আগামী মাসগুলোতে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনার সুযোগও থাকবে।

নিলাম শুরুর সময় টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, এই প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি ছিল, কারণ এটি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় লেনদেন হতে যাচ্ছে।

প্রতিদ্বন্দ্বী দরদাতাদের মধ্যে ছিল লাকি সিমেন্টের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম, যারা ১৩৪ বিলিয়ন রুপির দর দেয় এবং বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লু, যারা ২৬ দশমিক ৫ বিলিয়ন রুপি প্রস্তাব করে।

এর আগে গত বছর পিআইএ বেসরকারীকরণের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। সে সময় মাত্র একটি দরপত্র পাওয়া গিয়েছিল, যার মূল্য ছিল তিন কোটি ৬০ লাখ ডলার। যা সরকারের প্রত্যাশিত ৩০০ থেকে ৩০৫ মিলিয়ন ডলারের তুলনায় অনেক কম ছিল।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হওয়ার আগে, ২০২২ অর্থবছরে পিআইএ ৮৫ কোটি ৪০ লাখ ডলার আয়ের বিপরীতে ৪৩ কোটি ৭০ লাখ ডলারের নিট লোকসান দেখিয়েছিল।

Releated Posts

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

নতুন নীতিমালা জারি ✒️মানিক মুনতাসির বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও অবৈধ অর্থ স্থানান্তর ঠেকাতে আমদানিতে নজরদারি বাড়াচ্ছে সরকার।…

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা…

আগস্ট ২৬, ২০২৬
ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ২২ বছর বয়সী এই…

আগস্ট ২৬, ২০২৬
পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি একটি বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার…

আগস্ট ২৬, ২০২৬
জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপেও এপ্রিল-জুনে তৈরি পোশাক খাতে নিট আয় বেড়েছে ১০%

জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপেও এপ্রিল-জুনে তৈরি পোশাক খাতে নিট আয় বেড়েছে ১০%

জ্বালানি ও বিদ্যুৎ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক…

আগস্ট ২৬, ২০২৬
গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করেই ইরানে হামলা, ট্রাম্পকে রাজি করিয়েছিলেন কে?

গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করেই ইরানে হামলা, ট্রাম্পকে রাজি করিয়েছিলেন কে?

ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর আগে মার্কিন গোয়েন্দা, সামরিক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে একাধিক সতর্কবার্তা…

আগস্ট ২৬, ২০২৬
৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

আগস্ট ২৬, ২০২৬
সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা…

আগস্ট ২৬, ২০২৬
পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।…

আগস্ট ২৬, ২০২৬