বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ফাঁদে আটকে কাঁদছিল বানরটি, বনকর্মীদের সহায়তায় রক্ষা

ফাঁদে আটকে কাঁদছিল বানরটি, বনকর্মীদের সহায়তায় রক্ষা

Image

বনের ভেতর রহস্যময় নীরবতা। হঠাৎ ভেসে আসে কোনো প্রাণীর করুণ আর্তনাদ। শব্দের উৎস লক্ষ্য করে এগিয়ে যায় বন বিভাগের টহলদল। তারা দেখতে পান, হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়েছে একটি বানর।  মুক্তির জন্য প্রাণপণ চেষ্টা করছে প্রাণীটি। পা রক্তাক্ত, চোখে আতঙ্ক; মুখে তবু বাঁচার আকুতি। তাতে সাড়া দিয়ে বনকর্মীরা প্রাণীটিকে উদ্ধার করেন। তারপর শুশ্রূষা শেষে পাঠিয়ে দেন তার প্রিয় আবাসে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঘাগড়ামারি ফুলতলি খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  বন বিভাগ সূত্রে জানা যায়, প্যারালাল লাইন সার্চিং পদ্ধতিতে নিয়মিত ফুট প্যাট্রোলিংয়ের অংশ হিসেবে টহল দিচ্ছিলেন বনরক্ষীরা। হঠাৎ আর্তনাদ শুনতে পেয়ে উৎস সন্ধানে বের হন তারা। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ফাঁদ কেটে বানরটিকে উদ্ধার করেন।

এসময় বনকর্মীদের প্রাথমিক চিকিৎসা পেয়ে ধীরে ধীরে সেরে ওঠে প্রাণীটি। এ সময় বনরক্ষীরা হরিণ শিকারীদের পেতে রাখা ১০টি সিটকা ফাঁদ জব্দ করেন।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে হরিণ ধরার জন্য পাতা ফাঁদে অনেক সময় অন্যান্য প্রাণীও আটকা পড়ে মারা যায়। আমরা নিয়মিত টহল চালিয়ে এসব ফাঁদ উদ্ধার করছি। তিনি বলেন, সুন্দরবন রক্ষায় স্থানীয়দের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যারা হরিণের মাংস কেনেন বা শিকারীদের আশ্রয় দেন, তারাও পরোক্ষভাবে এই অপরাধে জড়িত। আমরা সবাই সচেতন হলে রক্ষা পাবে এই অরণ্যের প্রাণ, রক্ষা পাবে আমাদের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন।

Releated Posts

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

শ্রম আইন মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  বুধবার…

জুন ২৪, ২০২৬
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমানও। …

জুন ২৪, ২০২৬
প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি…

জুন ২৪, ২০২৬
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে…

জুন ২৪, ২০২৬
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিনে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের রহস্যজনক নীরবতা নিয়ে যখন নেটপাড়ায় বিচ্ছেদ আর দূরত্বের গুঞ্জন তুঙ্গে,…

জুন ২৪, ২০২৬
দেশে স্বর্ণের পর রুপার দামেও বড় পতন

দেশে স্বর্ণের পর রুপার দামেও বড় পতন

দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার…

জুন ২৪, ২০২৬
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে…

জুন ২৪, ২০২৬
‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ কংগ্রেসকে ট্রাম্প

‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ কংগ্রেসকে ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চেয়ে কংগ্রেসে গৃহীত প্রতীকী প্রস্তাবের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাবকে ‘ভুল…

জুন ২৪, ২০২৬
ইরান যুদ্ধ অবসানে মার্কিন কংগ্রেসে প্রতীকী প্রস্তাব পাস

ইরান যুদ্ধ অবসানে মার্কিন কংগ্রেসে প্রতীকী প্রস্তাব পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে মঙ্গলবার মার্কিন সিনেটে একটি প্রতীকী প্রস্তাব পাস হয়েছে। তেহরানের…

জুন ২৪, ২০২৬