সোমবার । আগস্ট ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসে শহিদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসে শহিদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Image

মরিশাসের পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি পালনের অংশ হিসেবে হাইকমিশন চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সন্ধ্যায় অমর একুশের ঐতিহাসিক তাৎপর্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বব্যাপী গুরুত্ব তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাপান, অস্ট্রেলিয়া, মিশর, ভারত, পাকিস্তান, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ইইউ, ইউএনসহ বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ আন্তর্জাতিক সংস্থা ও মরিশাসের বিভিন্ন স্পিকিং ইউনিয়নের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। হাইকমিশনার ড. জকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাস প্রজাতন্ত্রের ভাইস-প্রেসিডেন্ট Mr. Jean Yvan Robert Hungley।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।
হাইকমিশনার ড. জকি আহাদ তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই বিপ্লব ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ১৯৫২ সালের ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল ভাষাকে সম্মান প্রদর্শন ও সংরক্ষণের সুযোগ সৃষ্টি করেছে।
মরিশাস প্রজাতন্ত্রের ভাইস-প্রেসিডেন্ট Mr. Jean Yvan Robert Hungley বাংলাদেশের ভাষা শহিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই দিনটি শুধু ভাষাগত বৈচিত্র্যের উদযাপন নয়, মানবতা, ঐক্য ও পরিচয়ের চেতনার আত্মত্যাগ কে স্মরণ করিয়ে দেয়।
পরে হাইকমিশনার প্রধান অতিথিসহ ডিপ্লোম্যাটিক কর্পস এর সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি এবং মিশনের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে শহিদদের স্মৃতিস্তম্ভের সামনে পুষ্পস্তবক অর্পণ করেন।

Releated Posts

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক…

আগস্ট ৯, ২০২৬
আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের দৃষ্টিতে উন্নয়ন মানে কেবল দৃশ্যমান বিশাল অট্টালিকা বা…

আগস্ট ৯, ২০২৬
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে…

আগস্ট ৯, ২০২৬
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০…

আগস্ট ৯, ২০২৬
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল…

আগস্ট ৯, ২০২৬
প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে…

আগস্ট ৮, ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। শনিবার (৮ আগস্ট) সকাল…

আগস্ট ৮, ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের…

আগস্ট ৮, ২০২৬
জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ শনিবার দুপুরে…

আগস্ট ৮, ২০২৬