বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • বিপিএলে দলের নাম ঠিক করে দেবে বিসিবি, করা যাবে না পরিবর্তন

বিপিএলে দলের নাম ঠিক করে দেবে বিসিবি, করা যাবে না পরিবর্তন

Image

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে ১১ প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা নিরসনে এবার কঠোর অবস্থানে যাচ্ছে বোর্ড। পাশাপাশি দলগুলোর নামও ঠিক করে দেবে বিসিবি, যা কোনো ফ্র্যাঞ্চাইজি ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ছিল বিপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার আবেদন জমা দেওয়ার শেষ দিন। শেষ পর্যন্ত ১১ প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকার জন্য আবেদন করেছে চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড। চট্টগ্রামের জন্য আবেদন করেছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড ও এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। কুমিল্লার জন্য আবেদন করেছে ফাস্ট এসএস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, রংপুরের জন্য টগি স্পোর্টস লিমিটেড এবং নোয়াখালীর জন্য বাংলা মার্ক লিমিটেড। খুলনার জন্য আবেদন করেছে মাইন্ড ট্রি অ্যান্ড রূপসী কনক্রিট প্রোডাক্ট লিমিটেড, বরিশালের জন্য আকাশবাড়ি হলিডেজ অ্যান্ড রিসোর্ট, আর রাজশাহীর জন্য আবেদন করেছে দেশ ট্রাভেল, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রাইজ।

ইতোমধ্যে প্রতিটি প্রতিষ্ঠান ইওআই (Expression of Interest) হিসেবে বিসিবির কাছে দুই কোটি টাকা জমা দিয়েছে। তবে তাদের ব্যাংক গ্যারান্টি হিসেবে আরও ১০ কোটি টাকা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ না দিলে আগেই জমা দেওয়া দুই কোটি টাকা বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘১১টা ইওআই আমরা পেয়েছি। আমাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল, সেগুলো অনুসরণ করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা ৩০ তারিখে তাদের সাক্ষাৎকারের জন্য ডাকব।’

বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি চাইব। সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে, নইলে দুই কোটি টাকা বাজেয়াপ্ত হবে। আর্থিকভাবে তারা কতটা সক্ষম, সেটা আমরা অডিট টিমের মাধ্যমে ব্যাংক থেকে যাচাই করব। খেলোয়াড়দের পারিশ্রমিক ও বোর্ডের সুনাম রক্ষার্থে আমরা এবার খুব সতর্ক থাকব।’

তিনি আরও জানান, অনেকে ভিন্ন ভিন্ন নামে দল চেয়েছে। কিন্তু দলের নাম এবার বোর্ডই ঠিক করবে এবং তা ট্রেডমার্ক করা হবে। ফলে কোনো ফ্র্যাঞ্চাইজি নিজের ইচ্ছেমতো দলের নাম পরিবর্তন করতে পারবে না। নির্ধারিত নামেই তাদের দল নিতে হবে।

Releated Posts

পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 

পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আজ…

জুন ২৫, ২০২৬
ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী   

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী   

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই।  তিনি বলেন, ‘পবিত্র আশুরা…

জুন ২৫, ২০২৬
সমৃদ্ধ, স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই: প্রধানমন্ত্রী 

সমৃদ্ধ, স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই। বর্তমান সরকারের নির্বাচনী…

জুন ২৫, ২০২৬
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি…

জুন ২৫, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের…

জুন ২৫, ২০২৬
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

শ্রম আইন মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  বুধবার…

জুন ২৪, ২০২৬
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমানও। …

জুন ২৪, ২০২৬
প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি…

জুন ২৪, ২০২৬
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে…

জুন ২৪, ২০২৬