সোমবার । মার্চ ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • পর্যটন
  • বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম, দক্ষিণ এশিয়ায় পঞ্চম

বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম, দক্ষিণ এশিয়ায় পঞ্চম

Image
হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, বৈশ্বিক র‍্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৫তম, যা দক্ষিণ এশিয়ায় পঞ্চম। এই পাসপোর্ট দিয়ে বিশ্বজুড়ে মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের ভিসা সুবিধা ২২৭টি গন্তব্যের সাথে তুলনা করে এই সূচক তৈরি করা হয়েছে।  

সাধারণত বাংলাদেশী পাসপোর্টধারীরা ইউরোপের ৩০ দেশের শেনজেনভুক্ত অঞ্চলে (যেমন : ফ্রান্স, জার্মানি, ইতালি ইত্যাদি) ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন না।   ফলে এদেশের নাগরিকেরা অতি সীমিত ‍সুযোগ নিয়েই  ইউরোপজুড়ে ঘুরে বেড়ান। সামগ্রিকভাবে এই সীমাবদ্ধতার কারণে এই দেশ দক্ষিণ এশিয়ার একাধিক প্রতিবেশী দেশের তুলনায় পিছিয়ে আছে। 

ভ্রমণ সুবিধার দিক থেকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে মালদ্বীপ। দেশটির পাসপোর্ট বৈশ্বিকভাবে ৫২তম অবস্থানে, যা দিয়ে ৫৫টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়। ভারত রয়েছে বৈশ্বিক তালিকার ৮০তম এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অবস্থানে। দেশটির পাসপোর্টধারীরা ৫৫টি গন্তব্যে ফ্রি-ভিসায় ভ্রমণের সুযোগ পান। অন্যদিকে, ভুটান বৈশ্বিকভাবে ৮৫তম ও আঞ্চলিকভাবে তৃতীয়। তাদের ফ্রি-ভিসা গন্তব্যের সংখ্যা ৫০টি।

শ্রীলঙ্কা বৈশ্বিকভাবে ৯৩তম এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থ। দেশটির নাগরিকেরা ভিসা ছাড়াই ৩৯টি দেশে যেতে পারেন। ফলে বাংলাদেশের চেয়ে সামান্য এগিয়ে আছে শ্রীলঙ্কা। নেপাল রয়েছে বৈশ্বিকভাবে ৯৬তম ও আঞ্চলিকভাবে ষষ্ঠ অবস্থানে। দেশটির ফ্রি-ভিসা গন্তব্য ৩৫টি। 

এছাড়া পাকিস্তান ৯৮তম অবস্থানে থেকে দক্ষিণ এশিয়ায় সপ্তম। পাকিস্তানের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ৩১টি দেশে যাওয়া যায়। আফগানিস্তান এই অঞ্চলে সবচেয়ে পিছিয়ে। বৈশ্বিকভাবে ১০১তম ও আঞ্চলিকভাবে অষ্টম। মাত্র ২৪টি গন্তব্যে ফ্রি-ভিসা সুবিধা রয়েছে আফগানদের। 

গত দুই দশকে বাংলাদেশের পাসপোর্ট র‍্যাংকিংয়ে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। ২০০৯ সালে তা পিছিয়ে আসে ৭৩-এ।  ২০১০ সালে হঠাৎ করে অবস্থান পড়ে যায় ৮৫তে। এরপর ২০১২ সালে পিছিয়ে আসে ৯৩তে। ২০১৫ সালে র‍্যাংকিং আরও পিছিয়ে ৯৯তে  পৌঁছায়। ২০১৭ সালে কিছুটা উন্নতি হলেও ২০২১ সালে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন  (১০৮তম) ছিল। 

পরবর্তী সময়ে ধীরে ধীরে উন্নতি দেখা যায়। ২০২২ সালে ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং ২০২৪ সালে ৯৭তম স্থানে উঠে আসে বাংলাদেশ। গত বছর এই অবস্থান আবার ১০০তে চলে গেলেও চলতি বছরে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশের পাসপোর্টের মান।   

গতবছরের আইএটিএর বার্ষিক পর্যালোচনা রিপোর্ট  অনুযায়ী, বিভিন্ন দেশের সরকারি বিধিনিষেধের কারণে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইন্সের  প্রায় ২০ হাজার ৮২৮ কোটি টাকার (প্রায় ১৭০ কোটি মার্কিন ডলার) তহবিল আটকে ছিল। এই তালিকায় পাকিস্তান ও বাংলাদেশের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। 

বোঝা যাচ্ছে, এ ধরনের আর্থিক প্রতিবন্ধকতার কারণে এদেশের এভিয়েশন খাতে ও বৈশ্বিক সংযোগে আরও জটিলতা বেড়েছে। এজন্যই বিশ্বের অনেক দেশে যেতে বাংলাদেশিদের এখনো ভিসার দরকার পড়ে। 

একটি দেশের নাগরিকদের যতগুলো দেশে  ফ্রি-ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা, ভিজিটর পারমিট কিংবা ইলেকট্রনিক ট্রাভেল অথোরিটি (ইটিএ) সুবিধা থাকে সেই দেশকে হেনলি পাসপোর্ট সূচকে স্কোর দেওয়া হয়।  এক্ষেত্রে কোনো দেশের নাগরিকদের একটি  দেশে এই সুবিধা থাকলে সেই সুবিধাপ্রাপ্ত  দেশকে ১ স্কোর দেওয়া হয়। 

আর সকল দেশে যেতে  ভিসা নেওয়া বাধ্যতামূলক হলে স্কোর ধরা হয় শূন্য। এই স্কোরের ভিত্তিতেই একটি পাসপোর্টের ফ্রি-ভিসা গন্তব্যসংখ্যা নির্ধারণ করা হয়।

সূত্র: হেনলি পাসপোর্ট সূচক, আইএটিএ বার্ষিক পর্যালোচনা রিপোর্ট ২০২৫

Releated Posts

মাহে রমজানের সামাজিক বার্তা

মাহে রমজানের সামাজিক বার্তা

 ✒️মো. আবদুল মজিদ মোল্লা পবিত্র রমজান শুধু ব্যক্তিগত পরিশুদ্ধি ও উন্নতির মাস নয়, বরং এটি পুরো সমাজকে এগিয়ে…

মার্চ ১৫, ২০২৬
নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

বলিউড অভিনেতা সালমান খান বর্তমানে একাধিক বড় প্রকল্প নিয়ে ব্যস্ত। ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার পাশাপাশি আরও কয়েকটি সিনেমার চিত্রনাট্য…

মার্চ ১৫, ২০২৬
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে সরকারের নতুন উদ্যোগ

বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে সরকারের নতুন উদ্যোগ

পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প,…

মার্চ ১৫, ২০২৬
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার তাদের নিয়োগ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর…

মার্চ ১৫, ২০২৬
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

দেশের ১২টি সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার…

মার্চ ১৫, ২০২৬
ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাৎের অভিযোগ, গণ উন্নয়ন প্রচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাৎের অভিযোগ, গণ উন্নয়ন প্রচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ কোটি টাকা আত্মসাৎের অভিযোগ তুলে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন প্রচেষ্টা (GUD)-এর বিরুদ্ধে…

মার্চ ১৫, ২০২৬
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনওডিসি (United Nations Office on Drugs and Crime) ও ইন্টারপোল (International Criminal Police Organization)-এর যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী…

মার্চ ১৫, ২০২৬
এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেএটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড- ২০২৬ পেয়েছেন ১০ জন নারী।…

মার্চ ১৫, ২০২৬
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা দিল ইরান

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা দিল ইরান

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি…

মার্চ ১৫, ২০২৬
বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম, দক্ষিণ এশিয়ায় পঞ্চম - crd.news