রবিবার । মার্চ ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ‘মাদারীপুর -১ আসন কেন এখনও আওয়ামী লীগের টার্গেট’ বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা

‘মাদারীপুর -১ আসন কেন এখনও আওয়ামী লীগের টার্গেট’ বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা

Image

বিগত ১৮ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন মাদারীপুর ১ আসনে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা। হাসিনার আস্থাভাজন সাবেক চিফ হুইপ লিটন চৌধুরীর অপরাধ সাম্রাজ্য ভাঙতে সক্রিয় অবস্থানে ছিলেন তিনি। আর তাই কামাল জামান মোল্লা বিএনপির হয়ে নির্বাচন করে বিজয়ী হলে পদ্মার ওপারে আওয়ামীলীগের দুর্গ ভেঙে চুরমার হয়ে যাবে এমন আশঙ্কা লিটন চৌধুরীর সমর্থকদের। শুরু হয় ষড়যন্ত্র। কামাল জামান মোল্লাকে নিয়ে একের পর এক মিথ্যা কল্প কাহিনী প্রচার শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ইন্দন যোগায় বর্তমান প্রশাসনের কিছু উদ্ধতন কর্মকর্তাও। যা ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার তথ্যে উঠে এসেছে। বিএনপি হাই কমান্ডও অবগত। বিশেষ করে কামাল জামান মোল্লার পরিবার পরিজনদের নানা বিকৃতভাবে উপস্থাপন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজধানীর অভিজাত ফ্যাশন হাউজ ভাসাভির কর্ণধার হাওয়ায় কামাল জামান মোল্লার শপিং মলে এসে অনেকেই তার সাথে ছবি তুলতেন, সেই  ছবিগুলোকে বিভিন্ন ট্যাগ দিয়ে এখন প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জানা যায়, কামাল জামান মোল্লার বিএনপি মনোনয়ন ঠেকাতে শত কোটি টাকা বাজেট করেছে লিটন চৌধুরী। আর তা বাস্তবায়নে কাজে লাগাচ্ছে লাভলু সিদ্দিকীকে। যিনি নিজেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী।  তবে তার টার্গেট এখন নির্বাচন নয় লিটন চৌধুরীর হয়ে কামাল জামান মোল্লাকে ঠেকানো। বিভিন্ন সংস্থার প্রতিবেদনে এর সত্যতা পাওয়ায় বিএনপির হাই কমান্ড কামাল জামান মোল্লাকেই মাদারীপুর-১ আসনে মনোনয়নের বিষয়টি এখন চূড়ান্ত রেখেছেন। জানা যায় , বিগত ১৮ বছর ঢাকা ১৭ ও মাদারীপুর ১ আসনে বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা -কর্মীদের পাশে ছিলেন কামাল জামান মোল্লা। নিজেও একাধিকবার কারাবরন করেছেন। অথচ মাদারীপুর ১ আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী লাভলু সিদ্দিকী ছিলেন লিটন চৌধুরীর আশীর্বাদপুস্ট একদিনের জন্যও তাকে যেতে হয়নি জেলে ছিলনা কোন মামলাও। কামাল জামান মোল্লার বিরুদ্ধে অপপ্রচারে যে দু -একজন বিএনপি নামধারীকর্মী মদদ জোগিয়েছিলো তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপি। এদিকে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের পর থেকে তৃণমূল নেতাকর্মীদের সভা -সমাবেশই প্রমান করছে এলাকায় তাঁর জনপ্রিয়তা। বিষয়টি নিয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানান, মাদারীপুর -১ আসন বিএনপিকে পেতে হলে কামাল জামান মোল্লাই যোগ্যপ্রার্থী। আর তাই দলীয় হাই কমান্ড তাঁকেই মনোনয়ন দিতে যাচ্ছে। মনোনয়ন স্থগিত প্রসঙ্গে কামাল জামান মোল্লা বলেন, মাদারীপুর-১ আসনে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী আমার পাশে আছে এটাই আমার শক্তি। সাবেক হুইপ লিটন চৌধুরী ভাল ভাবেই জানেন আমি বিজয়ী হলে তার অপরাধ সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে তাই তিনি নানা ষড়যন্ত্রে মেতে রয়েছেন। তারেক রহমান সাহেব সব জানেন কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি শতভাগ আশাবাদী দল আমাকেই চূড়ান্ত মনোনয়ন দিবে এবং আমি ধানের শীষ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে মাদারীপুর ১ আসন বিএনপিকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

Releated Posts

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান…

মার্চ ১৪, ২০২৬
স্বর্ণের দাম আরও কমল

স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬৮৩…

মার্চ ১৪, ২০২৬
ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠালো যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠালো যুক্তরাষ্ট্র

চলমান ইরান যুদ্ধে অংশ নিতে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের…

মার্চ ১৪, ২০২৬
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই…

মার্চ ১৪, ২০২৬
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইলফলক হিসেবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি…

মার্চ ১৪, ২০২৬
খালেদা জিয়া বারবার গণতন্ত্র ফিরিয়েছেন

খালেদা জিয়া বারবার গণতন্ত্র ফিরিয়েছেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া। তিনি বাংলাদেশকে…

মার্চ ১৪, ২০২৬
ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার ১৫তম দিনে যা ঘটছে

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার ১৫তম দিনে যা ঘটছে

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। এরই মাঝে খারাগ দ্বীপে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে মার্কিন…

মার্চ ১৪, ২০২৬
যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেয়া আমাদের সরকারের কাজ। আজ…

মার্চ ১২, ২০২৬
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। উদ্যোগ দুটি হলো গ্লোবাল এডুকেশন…

মার্চ ১২, ২০২৬
‘মাদারীপুর -১ আসন কেন এখনও আওয়ামী লীগের টার্গেট’ বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা - crd.news