বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • মালাইকার অশ্লীল নাচে ঘোর আপত্তি ছেলে আরহানের

মালাইকার অশ্লীল নাচে ঘোর আপত্তি ছেলে আরহানের

Image

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও আরবাজ খান দম্পতির একমাত্র ছেলে আরহান খান। এ দম্পতি এখন আলাদা। তাদের বিচ্ছেদ হয়েছে। ছেলে মা অভিনেত্রী মালাইকার সঙ্গে থাকেন। অন্যদিকে অভিনেতা আরবাজ খান দ্বিতীয় বিয়ে করেছেন। ৫৮-তে দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা। ২২ বছরের ছেলে আরহান খান হাসিমুখে গিয়ে সদ্যোজাত বোনকে দেখে এসেছেন। 

এদিকে একদিন আগে মুক্তি পেয়েছে মায়ের আইটেম গানের নাচ ‘পয়জন বেবি’। ‘থাম্মা’ সিনেমার সেই নাচ দেখে আবার নীতিপুলিশি মালাইকা অরোরার ছেলে আরহান খানের। মালাইকা নিজেই সাংবাদিকদের এ কথা বলেছেন। সদ্য মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’র বিশেষ নাচের দৃশ্য। সাংবাদিকদের সামনে রাশমিকার সঙ্গে মালাইকাও ‘পারফর্ম’ করেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আইটেম গান প্রসঙ্গে মালাইকা বলেন, আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। সটান বলেছে— তুমি এ রকমও নাচতে পার না। আরহানকে নিয়ে বক্তব্য জানানোর পরেই যদিও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, ছেলে এভাবেই তার সঙ্গে ঠাট্টা করেন।

মায়ের মতো আরহানও খুব ভালো নাচতে পারেন, গর্বের সঙ্গে জানিয়েছেন মালাইকা অরোরা। মা-ছেলে বাড়িতে থাকলে ‘মুন্নি বদনাম হুই’ চালিয়ে একসঙ্গে নাচেন। মায়ের এই গুণ ছেলে পেয়েছেন, তাতে বেজায় খুশি মালাইকা। অনেক দিন পর ‘পয়জন বেবি’র মতো আইটেম গানে নাচতে দেখা গেল অভিনেত্রী-নৃত্যশিল্পীকে। মালাইকাও পুরোনো ধারায় ফিরতে পেরে খুশি।  অভিনেত্রী জানিয়েছেন, আগে প্রায়ই এই বিশেষ ধারার নাচের মাধ্যমে পর্দায় আসতেন তিনি। মাঝে লম্বা বিরতি নিয়েছিলেন। 

মায়ের ওপরে ছেলের নীতিপুলিশি নতুন নয়। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ে মালাইকাকে সামাজিকমাধ্যমে নানা কটাক্ষ সহ্য করতে হতো। সেই সময়েও আরহান মাকে নানা কথা বলেছেন। প্রকাশ্যে জানিয়েছিলেন, মায়ের এই সম্পর্কের কারণে তাকে নাকি বন্ধুদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়।

Releated Posts

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।  বুধবার জেনারেল সান্তোস শহরের একটি সুপারমার্কেটে কর্মরত…

জুন ১০, ২০২৬
জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ…

জুন ১০, ২০২৬
কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন…

জুন ১০, ২০২৬
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষায় ভবিষ্যতে আমাদের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর। এ লক্ষ্যে জাতিসংঘ…

জুন ১০, ২০২৬
বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

✒️একেএম রাশেদ শাহরিয়ার কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার।…

জুন ১০, ২০২৬
আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

বৃহস্পতিবার বিশ্বকাপের পর্দা উঠছে। ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ,…

জুন ১০, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬
মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনে যেকোনও ব্যক্তি অংশ নিতে পারবে বলে জানিয়েছেন…

জুন ৯, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে…

জুন ৯, ২০২৬