শনিবার । জুন ১৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • “শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ” – সালাউদ্দিন আহমদ

“শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ” – সালাউদ্দিন আহমদ

Image

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ রায় ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এ রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে এটি মাথায় রাখে যে, এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এ পরিণতি হবে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী শীর্ষক’ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশের তিনি এ কথা বলেন।

সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। 

সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো এ দেশের রাজনৈতিক দল ছিল না, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না। একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশ পড়ে। তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ করেছে, সংসদে দাঁড়িয়েও করেছে।

তিনি আরও বলেন, এ দেশের মানুষের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে, শত-সহস্র শহীদের রক্ত দানের মধ্য দিয়ে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সেটি হলো এই দেশ, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। এ দেশের মানুষ বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা চায় না। 

সালাউদ্দিন আহমদ বলেন, আমরা যদি জনপ্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয় এ দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপত্তি হতে পারে। সেক্ষেত্রে আমাদের সবাইকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।

সমাবেশে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। এ সময় নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। 

Releated Posts

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন…

জুন ১৩, ২০২৬
বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। তিনি আজ…

জুন ১৩, ২০২৬
কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এর আগে তিনি সকাল ৯টায়…

জুন ১৩, ২০২৬
শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা…

জুন ১৩, ২০২৬
আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।  প্রস্তাবিত…

জুন ১১, ২০২৬
নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ…

জুন ১১, ২০২৬
অর্থবছর ২০২৬-২৭-এর জাতীয় বাজেটে রাষ্ট্রপতির অনুমোদন

অর্থবছর ২০২৬-২৭-এর জাতীয় বাজেটে রাষ্ট্রপতির অনুমোদন

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপনের আগে অর্থবছর ২০২৬-২৭-এর জাতীয় বাজেট…

জুন ১১, ২০২৬
বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতেই বাংলাদেশের ভবিষ্যৎ…

জুন ১১, ২০২৬
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ…

জুন ১১, ২০২৬