শনিবার । জুন ৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • সমাজে ভিন্নমত থাকতে পারে এবং সবকিছু মিলেই গণতান্ত্রিক সমাজ: রিজভী

সমাজে ভিন্নমত থাকতে পারে এবং সবকিছু মিলেই গণতান্ত্রিক সমাজ: রিজভী

Image

সমাজে ভিন্নমত থাকতে পারে এবং সবকিছু মিলেই গণতান্ত্রিক সমাজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশের শীর্ষ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সারা দেশব্যাপী মামলা এবং মামলার জামিন নিতে এডিটরদের ছুটে বেড়াতে হয়েছে। না হলে তাদের হুমকি দেওয়া হয়েছে, গ্রেফতার করানো হয়েছে। 

ফ্যাসিবাদী শাসনামলে মতপ্রকাশের কারণে সাংবাদিক ও বুদ্ধিজীবীদের যন্ত্রণা ও আতঙ্কের কথা তুলে ধরে তিনি বলেন, এই যন্ত্রণা, এই নিপীড়ন, এই আতঙ্ক, এই বিভীষিকা আমরা সবাই কমবেশি অনুভব করেছি। যারা অল্প উচ্চারণে কথা বলেছে কিংবা যারা আরও জোরালো ভাষায় কথা বলেছে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, এখনো যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, তা আমাদের ভাবিয়ে তুলছে। নিঃসন্দেহে একজন তরুণ রাজনীতিকের মৃত্যু আমাদের গভীরভাবে আঘাত করেছে। 

শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রসঙ্গ টেনে এই বিএনপি নেতা বলেন, হাদির মৃত্যুর ঘটনায় আমরা তীব্রভাবে প্রতিবাদ করেছি। কারো বক্তব্য বা মতের কারণে তাকে জীবন দিতে হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না।

গণতান্ত্রিক সমাজে ভিন্নমতের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, ভিন্নমত থাকতে পারে। আমরাও আমাদের মতামত দেবো, একটি পত্রিকাও ভিন্ন মতপ্রকাশ করতে পারে। সেখানে নানাজন, নানা বিদগ্ধজন লিখবেন, তাদের মধ্যেও মতভিন্নতা থাকবে। সবকিছু মিলিয়েই তো একটি গণতান্ত্রিক সমাজ। কারো বক্তব্য ও মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান… সে গণমাধ্যম হোক বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তার ওপর আক্রমণ হওয়া, বিশেষ করে এই ফ্যাসিবাদ-উত্তর সময়ে, কখনোই কাম্য হতে পারে না।

গণতন্ত্র ও অধিকার আন্দোলনের ধারাবাহিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই বাংলাদেশে ১৯৫২ সাল থেকে যত লড়াই হয়েছে, সবই ছিল অধিকারের প্রশ্নে। আর সেই অধিকারের মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্র।

মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এখন পরিস্থিতি আবারও অনেকটা সেই দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে।

শেষে গণতান্ত্রিকচর্চা রক্ষার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমাদের সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমাজে ফিরে আসতে হবে, যেখানে প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে এবং প্রত্যেকে তার মতপ্রকাশ করতে পারবে।

তিনি বলেন, বিএনপির অঙ্গীকার হলো সামনের দিনে একটি সুস্থ, গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা।

মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন… এটাই গণতান্ত্রিক সমাজ গঠনের পথে আমাদের যৌথ অঙ্গীকার।

Releated Posts

ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

বিতর্কিত জাহাজ ভাঙা ব্যবসায়ী ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের…

জুন ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

জুন ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।আজ বৃহস্পতিবার…

জুন ৪, ২০২৬
‎পানিসম্পদ মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‎পানিসম্পদ মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris Van Bomme.…

জুন ৩, ২০২৬
সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি…

জুন ৩, ২০২৬
দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার…

জুন ৩, ২০২৬
দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। বুধবার (৩ জুন) সচিবালয়ে…

জুন ৩, ২০২৬
হন্ডুরাসে পাম বাগানে ১৯ শ্রমিক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

হন্ডুরাসে পাম বাগানে ১৯ শ্রমিক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

হন্ডুরাস কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, গত মাসে একটি পাম বাগানে ১৯ জন শ্রমিক হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন…

জুন ৩, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বছরের…

জুন ৩, ২০২৬