বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • অবশেষে পপি জানালেন ফিরবেন, বললেন অনেক কথা

অবশেষে পপি জানালেন ফিরবেন, বললেন অনেক কথা

Image

নব্বই দশকের শেষ দিকে সিনেমায় অভিনয় শুরু সাদিকা পারভীন পপির। একটানা কাজ করেছেন। ২০২০ সালে সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের একটি সিনেমার শুটিং করেন। এরপর একেবারে আড়ালে চলে যান পপি। পাঁচ বছর আড়াল জীবনযাপনের পর এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন তিনি। আড়াল ভাঙার পর জানা যায়, পপি বিয়ে করে পুরোদস্তুর সংসারী। তিনি এক পুত্রসন্তানের মা। পারিবারিক বিরোধের জেরে তখন প্রকাশ্যে এলেও তারপর আবার আড়ালে চলে যান। আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে একসময়ের জনপ্রিয় এই নায়িকা জানালেন, তিনি আবার সিনেমায় ফিরবেন। তবে কবে, তা শিগগিরই জানাবেন।

চলচ্চিত্রে কীভাবে ফিরবেন, সে বিষয়ে জানতে চাইলে পপি বললেন, ‘অভিনয়ে ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরোনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করব। এরপর আমি নিজের মতো করে ফিরব।’ তা কীভাবে? ‘আমি সিনেমা প্রযোজনা করব। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা আর নতুন না। আমার কাছে মনে হয়, ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।’ বললেন পপি।

কথা প্রসঙ্গে পপি জানালেন, অভিনয়ের পাশাপাশি একটা সময়ে এসে তিনি ছবি প্রযোজনাও করেছিলেন। পপি প্রযোজিত ছবিটি পরিচালনা করেন মনোয়ার খোকন। জানালেন, এই ছবির প্রযোজনা করতে সেই সময়ে ২০ লাখ লোকসান গুনেছিলেন। পপির মতে, টিমের অসহযোগিতার কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। বললেন, ‘দীর্ঘ অভিনয়জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। ফিল্মের লাইনটা আমার পুরোপুরি জানা। আশা করি, এখন প্রযোজনা করলে ভালো করব। তাই এমন সিদ্ধান্ত নেওয়া। আর অভিনয়ের শুরুর দিক থেকে প্রযোজনার দিকে আমার আগ্রহটা ছিল বেশি। “কিডন্যাপ” ছাড়া “জীবন মানেই যুদ্ধ”সহ আরও দুটি ছবির প্রযোজনা করেছি। তাই সিনেমায় ফিরব যখন, প্রযোজক হয়েই ফেরার ইচ্ছা।

ছয় ভাইবোনের মধ্যে পপি সবার বড়। তাঁর বাবা আমির হোসেন পেশায় একজন ঠিকাদার। মা মরিয়ম বেগম গৃহিণী। তাঁর জন্ম খুলনা শহরের সোনাডাঙ্গায়। তিনি যখন খুলনার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তেন, তখন লাক্স–আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতা চলছিল। পত্রিকায় এই খবর দেখে তাঁর মা পপির ছবি পাঠান। এরপর মায়ের ইচ্ছায় পপি ওই প্রতিযোগিতায় অংশ নেন।

কিশোরী পপি সবাইকে অবাক করে লাক্স–আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী চ্যাম্পিয়ন হন। এরপর তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। এর মধ্যে শেষ হয় স্কুলজীবন। এরপর মাকে সঙ্গে করে পপি চলে আসেন ঢাকায়। ভর্তি হন লালমাটিয়া মহিলা কলেজে। দারোগার মেয়ে পপির মা মেয়েকে চলচ্চিত্রে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। এর মধ্যে পরিচয় হয় পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে। তাঁর হাত ধরেই পপির সিনেমাযাত্রা শুরু। প্রথম সিনেমা ‘আমার ঘর আমার বেহেশত’। নায়ক শাকিল খান। তবে এই ছবিতে প্রথম অভিনয় করলেও পপিকে মানুষ চেনে ‘কুলি’ সিনেমা দিয়ে। তাঁর নায়ক ছিলেন ওমর সানী, পরিচালক মনতাজুর রহমান আকবর।

ব্যবসাসফল ‘কুলি’ সিনেমার জনপ্রিয়তার পর পপিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অল্প বয়সেই পপি বিরাট তারকাখ্যাতি পেয়ে যান। হাতে আসতে থাকে একের পর এক সিনেমা। দিনরাত অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে হতো। যে কারণে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোতে পারলেও উচ্চশিক্ষা নেওয়া সম্ভব হয়নি। পপির ভীষণ আক্ষেপ, লেখাপড়াটা যদি শেষ করতে পারতেন, তাহলে আর আফসোস থাকত না এই জীবনে।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
অবশেষে পপি জানালেন ফিরবেন, বললেন অনেক কথা - crd.news