বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • আইএলটি-টোয়েন্টিতে সাকিবের ফর্ম ফেরায় এমআই এমিরেটস জয়ী

আইএলটি-টোয়েন্টিতে সাকিবের ফর্ম ফেরায় এমআই এমিরেটস জয়ী

Image

আইএলটি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই এমিরেটসের হয়ে খেলতে নেমে প্রথম দুই ম্যাচে সাকিব আল হাসান ছন্দে ছিলেন না। এক ম্যাচে ১২ বলে ১৬ রান করার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বল হাতেও প্রথম দুটি ম্যাচে ২ ওভার করে বোলিং করে যথাক্রমে ২৭ ও ২০ রান দেন তিনি।তবে তৃতীয় ম্যাচে সাকিব নিজের ভালো ফর্ম ফিরে পান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। মুম্বাইয়ের হয়ে বেশি খেলার সুযোগ না পেলেও তিনি বেশ আনন্দিত।

ম্যাচসেরা নির্বাচিত হয়ে সাকিব বলেন, ‘প্রথমে এমআই এমিরেটসকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দলে জায়গা পাওয়া খুবই কঠিন, কারণ এটি একটি তারকাখচিত দল। তাই কয়েকটি ম্যাচ খেলতে পেরে আমি খুশি। এটি (টুর্নামেন্টের) চতুর্থ বছর, তবে আমার জন্য এটি এখানে খেলার প্রথম বছর। আমি মনে করি, এখানে অনেক সম্ভাবনা রয়েছে। এখানে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় আছেন, তাই দলে জায়গা পাওয়া বেশ কঠিন।’সাকিব ২৪ বলের মধ্যে ১২টি ডট বল করেন এবং কোনো চার বা ছক্কা হজম করেননি। সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারেই স্টাম্পিংয়ের মাধ্যমে আইএলটি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট পান। ওই ওভারে মাত্র ৫ রান দেন তিনি। পরের ওভারেই আরেকটি উইকেট নেন।

নবম ওভারে স্যাম কারানের ফিরতি ক্যাচ নিয়ে দ্বিতীয় উইকেটটি নিশ্চিত করেন সাকিব। ওই ওভারে তিনি মাত্র ৩ রান দেন। এরপর ১১তম ও ১৫তম ওভারে একইভাবে ৩ রান করে দেন, ফলে ভাইপার্সের রান তোলার গতি কমে যায়।

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ডেজার্ট ভাইপার্স সাত উইকেট হারিয়ে ১২৪ রান করে। জবাবে এমআই এমিরেটস ছয় উইকেট হারালেও ১৫ বল হাতে রেখেই লক্ষ্য পূর্ণ করে। সাকিব ব্যাট হাতে ২৫ বলে অপরাজিত ১৭ রান করেন, এবং দলের ৪ উইকেটে জয় নিশ্চিত করেন।

সূত্রঃ যুগান্তর

Releated Posts

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
আইএলটি-টোয়েন্টিতে সাকিবের ফর্ম ফেরায় এমআই এমিরেটস জয়ী - crd.news