বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্যাঙারু বা ক্যাঙারু নয়, এই প্রশ্নের উত্তর দেব না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্যাঙারু বা ক্যাঙারু নয়, এই প্রশ্নের উত্তর দেব না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির

Image

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রমের একটি অংশকে একশ্রেণির অসাধু ইউটিউবাররা বাজেভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

তাঁদের প্রতি নিন্দা জানিয়ে আমির হোসেন বলেছেন, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্যাঙারু কোর্ট মনে করেন না এবং এই ট্রাইব্যুনালের স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিয়েও তাঁর মধ্যে কোনো সংশয় নেই।

আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির হোসেন এ কথা বলেন। আমির হোসেন এ মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।

এ মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। এ মামলার বিচার কার্যক্রমের একটি অংশ সরাসরি সম্প্রচার করা হয়েছে। তার মধ্যে একটি অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ট্রাইব্যুনাল ও আমির হোসেনের কথোপকথন রয়েছে। আমির হোসেনকে হাসতেও দেখা গেছে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, তিনি এ কথা বলেছেন যে তিনি আশা ও বিশ্বাস করেন, তাঁর আসামি (শেখ হাসিনা ও আসাদুজ্জামান) খালাস পাবেন। সেটা তিনি বলতেই পারেন। এটা তাঁর পেশাগত দায়িত্ব।

তখন আরও একটি কথা বলেছেন উল্লেখ করে আমির হোসেন বলেন, ট্রাইব্যুনালে যদি তিনি বলেন যে তাঁর আসামি খালাস পাবেন না, সেটা কি সঠিক হবে? সেটা কি তিনি বলতে পারেন? এ সম্পর্কে দু-একটি কথা এবং সেখানে একটু হাসাহাসিও হয়েছে। সেটাকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে।

এরপর একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘দ্য ওয়ে ইউ লাফ, ইট ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট কি না? যেভাবে আপনি হাসছেন, হাসাটা একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারিক স্বচ্ছতা নিয়ে আপনার কোনো সংশয় আছে কি না? কারণ, তাঁরা ক্যাঙারু কোর্ট মেনশন করছেন।’

জবাবে আমির হোসেন বলেন, ‘যারা ক্যাঙারু কোর্ট মনে করেছে, সেটা তাদের ব্যাপার। আমি মনে করি না কোনো অস্বচ্ছতার কিছু আছে। কারণ, এ পর্যন্ত ট্রাইব্যুনালে আমি আমার কথা বলতে পারি, কোনো পক্ষ আমাকে কোনোভাবে প্রেসার ক্রিয়েট করেনি, কেউ বলেননি যে এটা বলবেন না, এটা করবেন না, এভাবে কখনোই কেউ কিছু করেননি। অতএব এই কোর্ট ক্যাঙারু বা ক্যাঙারু নয়, এই প্রশ্নের উত্তর দেব না। আমি মনে করি না যে এই কোর্ট কোনো ক্যাঙারু।

সেই সাংবাদিক আবার প্রশ্ন করেন, ‘তার মানে, স্বচ্ছতা, জবাবদিহি এবং নিরপেক্ষতা নিয়ে আপনার মধ্যে কোনো সংশয় নেই?’ জবাবে আমির হোসেন বলেন, ‘আমার মধ্যে কোনো সংশয় নেই।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্যাঙারু বা ক্যাঙারু নয়, এই প্রশ্নের উত্তর দেব না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির - crd.news