বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • আফগানিস্তান সিরিজে ডাক পাচ্ছেন সৌম্য সরকার

আফগানিস্তান সিরিজে ডাক পাচ্ছেন সৌম্য সরকার

Image

পাঁজরের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার জায়গায় এই সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে সৌম্য এখনো আমিরাতের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে খেলতে দেশ ছাড়তে পারেন তিনি।

আফগানিস্তান সিরিজের জন্য অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও লিটনের খেলা অনিশ্চিত। দ্রুতই তার দেশে ফেরার কথা শোনা যাচ্ছে।

ওয়ানডে দলে প্রথমবার ডাক পেতে যাচ্ছেন সাইফ হাসান। লিটনের বদলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে তার অনুপস্থিতিতে প্রথমবার এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অনিক নেতৃত্ব দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর।

এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।

Releated Posts

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
আফগানিস্তান সিরিজে ডাক পাচ্ছেন সৌম্য সরকার - crd.news